Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩ বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার, কাঠগড়ায় ১০ বছরের ছাত্র

১০ বছরের ছেলে তো জানেই না যৌনতা কাকে বলে। তাঁরা এটাও বোঝে না ধর্ষণ কী। সেই কীভাবে ধর্ষণ করবে ওই শিশুকন্যাকে? প্রশ্ন এখানেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: যা দেখছি, শুনছি, পড়ছি, তা কী ঠিক? সত্যি? নাকি নিতান্তই অভিযোগ, অপবাদ? এত প্রশ্নের জন্ম আপনার মনের মধ্যে জাগতেই পারে। কেননা যে ঘটনা সামনে এসেছে তা জানলে বা পড়লে আপনার মনে প্রশ্ন উঠতে বাধ্য। আপনাকেও ভাবতে বসতে হতে পারে এই ঘটনা নিয়ে যে, আদৌ এই ধরনের কোনও ঘটনা ঘটেছে কিনা তা জানতে। নজরে আবারও যোগী রাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। সেখানে অভিযোগ উঠেছে ৩ বছরের এক শিশুকন্যা(Baby Girl) নাকি ধর্ষণের(Molestation) শিকার হয়েছে মাত্র ১০ বছরের এক বালকের(Minor Boy) হাতে। ইতিমধ্যেই সেই নাবালককে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে ওই শিশুকন্যাকে হাসপাতালে পাঠানো হয়েছে মেডিকেল টেস্টের জন্য।

আরও পড়ুন কোভিডে ২ বছর আগে মৃত ব্যক্তি ফিরলেন বাড়িতে

জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক প্রথম শ্রেনীর পড়ুয়া। সে যে স্কুলে পড়ত সেখানেই প্লে-গ্রুপে ভর্তি করা হয়েছিল ওই শিশুকন্যাকে। ওই শিশুকন্যার বাড়ির লোকেদের অভিযোগ, ওই নাবালক গত শনিবার স্কুল চলাকালীন সময় শিশুকন্যাকে স্কুলের ছাদে ঢেকে নিয়ে যায় ও সেখানেই তাকে ধর্ষণ করে। সেই মর্মেই তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ও সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নাবাল্ককে আটক করেছে। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠেছে। এমনকি যে স্কুলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে সেই স্কুল কর্তৃপক্ষ পর্যন্ত ঘটনার কথা অস্বীকার করেছে। এর আগে দেশের নানাপ্রান্তে শিশুকন্যাদের ওপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। কিন্তু এখন সব থেকে বড় ঘটনা, ১০ বছরের ছেলে তো জানেই না যৌনতা কাকে বলে। তাঁরা এটাও বোঝে না ধর্ষণ কী। সেই কীভাবে ধর্ষণ করবে ওই শিশুকন্যাকে? নাকি সে কোনও ষড়যন্ত্রের শিকার হয়েছে!

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00