Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫২ ফ্ল্যাট, ২১ দোকান সহ ৮ কোটির সম্পত্তি, শিক্ষকের সম্পদ দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষকের বাড়িতে টাকার পাহাড় । এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে তল্লাশি করতে গিয়ে উদ্ধার হল কোটি কোটি টাকার সম্পত্তি । ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্য  মধ্যপ্রদেশে । সেখানে সরকারি স্কুলে শিক্ষকতা করা একজন শিক্ষকের বাড়িতে তল্লাশি অভিযানে যান অপরাধ শাখার আধিকারিকরা । সেখানে গিয়েই তাদের নজর আসে পেশায় একজন স্কুল শিক্ষক ৮.৩৬ কোটি টাকার সম্পত্তির মালিক ।

এই প্রসঙ্গে ডিএসপি ডিপি গুপ্তা জানিয়েছেন, পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার আধিকারিকরা ভাউন্টি শহরে শিক্ষক সুরেশ সিং ভাদোরিয়ার বাড়িতে তল্লাশি অভিযানে যান। আর সেইসময় তাঁর বাড়ি থেকে ২১টি দোকান এবং বাড়ির দলিল,  ২৩.৪২ লক্ষ টাকার সোনা এবং প্রায় ১.২৮ লক্ষ টাকার রূপার গয়না । এছাড়াও স্করপিও গাড়ি, একটি ট্রাক, ট্র্যাক্টর ট্রলি সহ বেশ কয়েকটি দামি জিনিস উদ্ধার করা হয়েছে । যেগুলির বাজার মূল্য ৮.৩৬ কোটি টাকারও বেশি ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বর্তমানে সুরেশ স্কুল থেকে  ৩৮.০৪ লক্ষ টাকা বেতন পান । কী করে একজন শিক্ষক লক্ষাধিক টাকা বেতন পাচ্ছেন তা নিয়ে উঠছে প্রশ্ন।  তদন্তকারী সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, দুর্নীতি প্রতিরোধ আইনে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে । বলা বাহুল্য, কয়েকদিন আগেই মধ্যপ্রদেশ পরিবহন বিভাগের প্রাক্তন পুলিশ কর্মকর্তা সৌরভ শর্মাতে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকার সম্পত্তি । আর তাতেই কার্যত প্রশ্নের মুখে  বিজেপি শাসিত রাজ্যের শীর্ষ নেতৃত্বরা ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00