Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিঙ্গারার মধ্যে ধারালো ব্লেড! দেখে আঁতকে উঠলেন গ্রাহক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালে সিঙ্গারা খেতে কমবেশি  সকলেই ভালোবাসে । কিন্তু সিঙ্গারা কেনার আগে হয়ে যান সাবধান। কারণ, সম্প্রতি এক ব্যক্তি দোকানে সিঙ্গারা  কিনতে যান। আর তখনই তাঁর নজর পড়ে  সিঙ্গারার  মশলার মধ্যে র‍য়েছে শেভিং ব্লেড । যা দেখে অবাক হয়ে ওঠেন তিনি ।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের টঙ্ক জেলার নিওয়াই শহরে । সেখানকার এক বাসিন্দা রমেশ ভার্মা কিছুদিন আগে জৈন নমকিন স্টোর থেকে সিঙ্গারা কেনেন। এরপর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সিঙ্গারা খেতে গিয়ে নজর পড়ে মশলার মধ্যে র‍য়েছে শেভিং ব্লেড । তা দেখার পরেই রমেশ সিঙ্গারাটি নিয়ে নমকিন স্টোরে যান। তবে তাঁর অভিযোগ বিশেষ কর্ণপাত করেনি দোকান মালিক । এর পর রমেশ ভার্মা সোজা থানায় গিয়ে দোকানদারের বিরুদ্ধে অভিযোগ জমা দেন ।

সিঙ্গারা  ও চাটনির নমুনা সংগ্রহের জন্য ফুড সেফটি অফিসাররা ইতিমধ্যেই  জৈন নমকিন স্টোরের পৌঁছিয়েছেন । এক অফিসার জানিয়েছেন, ব্লেড সহ সিঙ্গারাটি  নমুনা সংগ্রহের জন্য জমা নেওয়া  হয়েছে। এই মর্মে  মালিককে নোটিশও পাঠান হয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, এই ধরনের ঘটনা প্রথম নয় । ২০২৪ সালে অনলাইনে অর্ডার করা  আইসক্রিম থেকে মিলেছিল  মানুষের কাটা আঙুল। এক মহিলা  মালাড এলাকা থেকে অনলাইনে অর্ডার  দিয়েছিলেন   আইসক্রিম। আর সেখান থেকেই মেলে কাটা আঙুল। এই ঘটনার পর দেশের প্রথম শ্রেণির ট্রেনের মধ্যে শীর্ষে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের খাবার থেকে মিলেছে মরা আরশোলা। এছাড়াও নয়ডায় সিল করা  আইসক্রিমের মধ্যে  থেকে মিলেছিল পোকা। বারবার এই ঘটনার জেরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00