Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Bhopal: স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে নার্সকে দড়ি দিয়ে বেঁধে গণধর্ষণ, তোলপাড় ছত্তিশগড়

গ্রেফতার তিন, চতুর্থজনের খোঁজ চলছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে এক নার্সকে ধর্ষণের ঘটনায় তুলকালাম ছত্তিশগড়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কড়া শাস্তির দাবিতে পথে বিজেপি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরাও। তারা দাবি তুলেছে যথাযথ নিরাপত্তার। সরকার সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তারা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এই খবর লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনায় জড়িত আরও এক পলাতক। তাঁর খোজে পুলিশ তল্লাশি শুরু করেছে। নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধৃত তিনজনের মধ্যে একজন নাবালক।

ধর্ষণের ঘটনাটি ঘটে ভোপালের মহেন্দ্রগড় জেলার ছিপছিপি গ্রামের একটি স্বাস্থ্যকেন্দ্রে। গণধর্ষণের ঘটনাটি ঘটে শুক্রবার বেলা তিনটে নাগাদ। নির্যাতিতার বয়ান অনুযায়ী, শুক্রবার স্বাস্থ্যকেন্দ্রে তিনি একাই ছিলেন। ডাক্তার এবং স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য কর্মীরা অন্যান্যদিনের মতো সকালে এসেছিলেন। ডাক্তারবাবুরা রোগী দেখার পর চলে গেলে তারাও যে যার বাড়ি চলে যান। দুপুর সওয়া তিনটে নাগাদ চার যুবক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে পড়ে। ওই নার্স কিছু বোঝার আগেই তাদের মধ্যে একজন তাঁকে দড়ি দিয়ে বাঁধে। পরে একে একে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। নির্যাতিতাকে তারা এও বলে, পুলিশকে খবর দিলে বা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে খুন করে দেবে।

যদিও সেই হুমকিকে পাত্তা না দিয়ে ওই নার্স পুলিশের সঙ্গে যোগাযোগ করে। জানায় কুকীর্তির কথা। পুলিশ দ্রুত মাঠে নামে। গ্রেফতার করে তিন যুবককে।তাদের জেরা করে চতুর্থজনের নাগাল পাওয়ার চেষ্টা করেছে।

আরও পড়ুন ট্রেনের মধ্যে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার পাঁচ, মূল অভিযুক্ত পলাতক

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00