Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হদিশ এবার ভুয়ো কেন্দ্রীয় মন্ত্রীর

দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার রাজ্য বিধানসভায় হদিশ মেলে এক ভুয়ো বিধায়কের। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হদিশ মিলল ভুয়ো কেন্দ্রীয় মন্ত্রীর। নিজের হোয়াটসঅ্যাপে সে নিজেকে হরদীপ সিং পুরী বলে পরিচয় দিয়েছে। বিষয়টি দিল্লি পুলিশের নজরে আসে। দিল্লি পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ব্যক্তি পেশায় একজন দিনমজুর।  পুলিশ তার ফোন বাজেয়াপ্ত করেছে। পুলিশ ওই দিনমজুরকে জিজ্ঞাসাবাদ করেছে। দিনমজুর জানিয়েছে, হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর ছবি রয়েছে, সেটা সে জানে না। তাঁর সঙ্গে ফোনে যে কয়জনের সঙ্গে যোগাযোগ রয়েছে, তারাও এই বিষয়ে তাঁকে কিছু জানায়নি। প্রোফাইল ছবি বদলে তাঁর কোনও হাত নেই।  রাজধানী কোহিমায় একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। পরে সেই এফআইআর দিল্লি পুলিশকে ট্রান্সফার করা হয়। প্রাথমিকতদন্তে পুলিশের অনুমান, ওই দিন মজুরের ফোন কোনওভাবে হ্যাক হয়ে গিয়েছে। প্রোফাইল ছবি বদলে দিয়েছে হ্যাকররা। 

শাহদারার পুলিশ ডেপুটি কমিশনার রোহিত মীনা জানিয়েছেন, দিল্লির গীতা কলোনির বাসিন্দা, পেশায় দিনমজুর, যার হোয়্যাটস অ্যাপ ফোনের প্রোফাইল ছবিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর ছবি।  সে ফোন থেকে বিজেপির এক কর্মীর কাছে গিয়েছে মেসেজ। দিল্লি পুলিশের সাইবার শাখা ওই দিনমজুরের ফোন বাজেয়াপ্ত করেছে। শুরু হয়েছে তদন্ত। দিন মজুর জানিয়েছে, প্রোফাইল ছবি বদলের বিষয়ে সে কিছু জানে না। সব কিছু তদন্ত সাপেক্ষ। 

আরও পড়ুন বিরাট খবর, বিধানসভার লবিতে পাকড়াও ভুয়ো বিধায়ক

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00