নাবালককে ধর্ষণের দায়ে ৫৫ বছরের প্রৌঢ়ের ২০ বছরের জেলের সাজা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নাবালককে ধর্ষণ করার অপরাধে বড় পদক্ষেপ নিল ওড়িশা আদালত। ধর্ষণ করায়  ৫৫ বছরের এক ব্যক্তিকে  ২০ বছরের কারাদণ্ড দিল ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার একটি আদালত।  শুধু তাই নয় বিশেষ পকসো আদালতের তরফে  দোষীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে,  আদালতে শুনানির সময় নাবালকের হয়ে সাক্ষী দিয়েছিলেন দশ জন।

এই প্রসঙ্গে বিশেষ সরকারি প্রসিকিউটার মনোজ কুমার সাহু জানিয়েছেন, বৃহস্পতিবার এই ঘটনার নিয়ে রায়দান করেছে ওড়িশার আদালত। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অভিযুক্ত যদি ৫০,০০০ টাকা জরিমানা না দেয় তাহলে তাঁকে আরও দুবছর জেলবন্দি থাকতে হবে। ‘ এছাড়াও  নাবালককে ধর্ষণ করার অপরাধে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা এবং ২০১২ সালের পকসো আইনের ৬ নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

উল্লেখ্য,  ধর্ষণের  ঘটনাটি ঘটে ২০২১ সালের জুলাই মাসে। সেই সময়  ওড়িশার  পুলিশের কাছে গিয়ে  নাবালকের  মা অভিযোগ দায়ের করেছিলেন। সেইসময় তিনি  জানিয়েছেন, নির্জন জায়গায় গোয়ালঘরে নিয়ে গিয়ে ছেলেকে  ধর্ষণ করেছে এক ব্যক্তি। আর ঘটনায় দায়ের হয়েছিল  মামলা।  এরপরেই  ধর্ষণের ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]