Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাধীনতা দিবসে মর্মান্তিক দুর্ঘটনা! পিক আপ ভ্যান উল্টে ৪ পুন্যার্থীর মৃত্যু, আহত কমপক্ষে ২৫

স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক দুর্ঘটনা! পিক আপ ভ্যান উল্টে ৪ জনের মৃত্যু, আহত কমপক্ষে ২৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক দুর্ঘটনা! পিক আপ ভ্যান উল্টে ৪ জনের মৃত্যু, আহত কমপক্ষে ২৫ জন। শুক্রবার (১৫ অগস্ট) সকালে পঞ্জাবের চামুণ্ডা ধর্মশালা জাতীয় সড়কের ইক্কু মোডের ব্যালি হোটেলের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি মাহিন্দ্রা পিক-আপ গাড়ি উল্টে ৪ জন পুর্ন্যার্থী মারা গিয়েছেন। নিহতদের মধ্যে ২ জন মহিলা রয়েছেন। জানা গিয়েছে, পিকআপ ভ্যানটি পঞ্জাবের মোগা থেকে কাংড়া জেলার চামুণ্ডা দেবী মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। মোগা থেকে তীর্থযাত্রীদের বহনকারী পিক-আপ গাড়িটি চামুণ্ডা দেবী মন্দির থেকে আসার মাঝপথে চাকা ফেটে উল্টে যায়।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িতে মোট ২৯ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৪ জন মারা গিয়েছেন, ২৫ জন আহত হয়েছেন। একজন মহিলা ঘটনাস্থলেই মারা যান এবং আরও তিনজন (এক মহিলা এবং দুই পুরুষ) টান্ডার ডাঃ রাজেন্দ্র প্রসাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন, ভারিয়াম সিংহের ছেলে জগসির সিং (৩৮), গুরমেল সিংহের স্ত্রী পরমজিৎ কৌর (৩৫), সুখজিন্দর সিংহের স্ত্রী কিরণ (৩৫) এবং শুভজিন্দর সিংহ (৩৫), প্রকাশ সিংহের ছেলে। সকলেই মোগা জেলার নিহাল সিং ওয়ালা মহকুমার বাঘি কে গ্রামের বাসিন্দা। অন্যান্য আহতরা এখন মেডিকেল কলেজে ভর্তি।

তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন চালক নির্ভয় সিং (৩৪) এবং কন্ডাক্টর আংরেজ সিং (৩৮), যারা মোগার একই গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহতদের বক্তব্য রেকর্ড করার জন্য স্থানীয় এসএইচও, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মেডিকেল কলেজে পৌঁছেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, তারা মাতা চামুণ্ডা দেবী মন্দিরে পুজো দিয়ে মোগায় ফিরে আসার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00