Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জম্মুর কাঠুয়ায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহিদ ৪ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠুয়া: জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় ফের সেনা কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। হামলার পরেই সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়। ওই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন চার সেনা জওয়ান। গুরুতর জখম হয়েছেন আরও ছয় সেনা জওয়ান। আহত জওয়ানদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী জঙ্গিদের ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ নিরাপত্তা বাহিনী।

সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন কাঠুয়া থেকে ১৫০ কিলোমিটার দূরের মাছেদি-কিন্ডলি-মালহার সড়কে টহলদারি চালাচ্ছিলেন সেনা জওয়ানরা। ওই টহলদারি চালানোর সময়েই সেনাবাহিনীর জিপ লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। তার পরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনা জওয়ানরা। দু’পক্ষের মধ্যে বেশ খানিকক্ষণ গুলির লড়াই চলে। গুলির লড়াইয়ের মধ্যে নিকটবর্তী জঙ্গলে গা ঢাকা দেয় হামলাকারী জঙ্গিরা। জঙ্গি হামলায় প্রথমে ১০ সেনা জওয়ান গুরুতর জখম হয়েছিলেন। তাঁদের উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকি‍ৎসাধীন অবস্থায় চার সেনা জওয়ান প্রাণ হারান।

গত কয়েক দিন ধরেই জম্মু-কাশ্মীরে নিরাপত্তা রক্ষীদের দফায়-দফায় সংঘর্ষ চলছে। শনিবার কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে দুই সেনা জওয়ান প্রাণ হারিয়েছিলেন। পাল্টা ছয় জঙ্গিকে খতম করেছিলেন সেনা জওয়ানরা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সেনা কনভয়ে হামলার ঘটনা ঘটল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00