Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তামিলনাডুতে খাদ্যে বিষক্রিয়ায় হোমের তিন শিশুর মৃত্যু, আশঙ্কাজনক ১১

শিশুদের যে খাবার পরিবেশন করা হয়েছে তার নমুনা সংগ্রহ করে অবিলম্বে পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ল তামিলনাডুর একটি শিশু হোমের (Childeren Home) তিন আবাসিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১১ জন। মর্মান্তিক ঘটনার খবর পেয়েই নড়েচড়ে বসেছে তিরুপুর জেলা প্রশাসন (Tirupur District Adminastration)। অসুস্থদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন জেলাশাসক (District Collector) এস বিনীথ (S Vineeth)। শিশুদের যে খাবার পরিবেশন করা হয়েছে তার নমুনা সংগ্রহ করে অবিলম্বে পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিজয়া দশমী উপলক্ষে বুধবার রাতে তিরুপুরের একটি শিশু হোমের আবাসিকদের রাসম, ভাত ও লাড্ডু খেতে দেওয়া হয়। ওই খাবার খেয়েই বমি করতে থাকে শিশুরা। অনেকে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করার পরিবর্তে হোমের ভিতরেই শুশ্রুষা করার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে ফের প্রাতঃরাশ দেওয়া হয় তাদের। আর প্রাতঃরাশ খাওয়ার পরেই ফের অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকটি শিশু। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মোট ১৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকি‍ৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়।

কেন বুধবার রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার পরেই শিশুদের হাসপাতালে ভর্তি করা হল না, কেন বৃহস্পতিবার অসুস্থ শিশুদের ফের বাসি খাবার দেওয়া হল, সেই প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন হোমের আধিকারিকরা। তিরুপুরের জেলাশাসক এস বিনীথ জানিয়েছেন, কীভাবে খাদ্যে বিষক্রিয়া ঘটল তার কারণ সন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্তে যারা দোষীসাব্যস্ত হবে, তাদের কাউকে ছাড়া হবে না।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00