Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রদেশের হোম থেকে উধাও ২৬ নাবালিকার খোঁজ মিলল, সাসপেন্ড তিন আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোপালের একটি  হোম থেকে ২৬ জন নাবালিকা নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার জেরে মধ্যপ্রদেশের  মুখ্যমন্ত্রী মোহন যাদব গাফিলতির দায়ে তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে । বরখাস্ত হওয়া আধিকারিকরা হলেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার (সিডিপিও) ব্রিজেন্দ্র প্রতাপ সিং, সিডিপিও কোমল উপাধ্যায় এবং সুপারভাইজার মঞ্জুশা রাজ।

পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে মহিলা শিশু উন্নয়ন আধিকারিক সুনীল সোলাঙ্কি এবং সহকারী মহিলা শিশু উন্নয়ন অধিকর্তা রামগোপাল যাদবকে। ভোপালের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটি হোমে ২৬ জন নাবালিকা নিখোঁজ হয় যায়। বর্তমানে তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে। তারা সকলেই নিরাপদে রয়েছে।  

প্রসঙ্গত, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (এনসিপিসিআর) চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ভোপালের উপকণ্ঠে পারওয়ালিয়া এলাকার আঞ্চল গার্লস হোস্টেলে আকস্মিক পরিদর্শন করেন । আর তখনই তারা দেখতে পান যে হোমে ৬৮ জনের মধ্যে ২৬ জন মেয়ে নিখোঁজ। এই ঘটনা দেখেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও মুখ্যমন্ত্রী মোহন যাদবকে ঘটনাটি খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছিলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (এনসিপিসিআর) চেয়ারম্যান।  এরপরেই তাঁর আবেদনে সাড়া দেন ভোপালের মুখ্যমন্ত্রী। তাঁর সহায়তায় এবার খোঁজ মিলেছে ২৬ জন নাবালিকার।

এই ঘটনা নিয়ে ভোপাল পুলিশ জানিয়েছে, শিশুনিবাস থেকে নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ওই নাবালিকারা  তাদের পরিবারের সঙ্গে রয়েছে। তবে কি করে এই নাবালিকারা নিখোঁজ হল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00