Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের অশান্ত মণিপুর, জঙ্গিদের গুলিতে নিহত ৩, আহত ২

শুক্রবার জঙ্গিদের গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তি ফেরার কোনও লক্ষণ নেই মণিপুরে। উত্তরপূর্বের রাজ্যে নতুন করে হিংসার ঘটনায় ফের এক মহিলা-সহ ৩ জনের মৃত্যু হল। শুক্রবার জঙ্গিদের গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। সেনার তরফে এই তথ্য জানানো হয়েছে।

সেনার তরফে জানানো হয়েছে, মণিপুরের কাংপোকপি (Kangpokpi) এবং ইম্ফল পশ্চিম জেলার (Imphal West district) সীমানায় অবস্থিত খোকেন গ্রামে এই ঘটনা ঘটেছে। সন্দেহভাজন জঙ্গি ও নিহতরা ভিন্ন গোষ্ঠীর। পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা ছদ্মবেশ ধারণ করে সেনা বাহিনীর গাড়ির মতো গাড়িতে চেপে এসে হামলা চালায়। শুক্রবার ভোরে খোকেন গ্রামে গিয়ে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গ্রামবাসীদের উপর গুলি চালায় জঙ্গিরা। আদিবাসী নেতাদের সংগঠন আইটিএলএফ অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

উল্লেখ্য গত ৫ জুন রাতে মণিপুরের সেরোতে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের এক গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। সেই গুলিযুদ্ধে অসম রাইফেলসের দুই কর্মী আহত হন। ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পস এক বিবৃতিতে জানিয়েছিল, ‘একজন বিএসএফ জওয়ান মারাত্মক জখম হয়েছেন এবং দুই অসম রাইফেলস কর্মী বন্দুকের গুলিতে আহত হয়েছেন।’ আহত অসম রাইফেলসের দুই জওয়ানকে বিমানে করে মন্ত্রীপুখরিতে (Mantripukhri) নিয়ে যাওয়া হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00