Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহল্লা ক্লিনিকের চিকিৎসকের ওষুধ খেয়েই মৃত্যু ৩ শিশুর, ব্যাপক বিতর্ক

মৃত ওই শিশুদের পরিবার সূত্রে খবর, চিকিৎসকদের দেওয়া যে কাশীর ওষুধ খেয়ে ওই ৩ শিশুর মৃত্যু হয়েছে সেই ওষুধটির নাম ডেক্সট্রোমেথোর্ফান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্বপ্নের প্রকল্প ‘মহল্লা ক্লিনিক’। রাজধানীতে যাতে একজনকেও বিনা চিকিৎসায় মারা যেতে না হয় তার জন্যই মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিল্লির অলিতে গলিতে খোলা হয়েছিল এই মহল্লা ক্লিনিক। কিন্তু এবার এই মহল্লা ক্লিনিকের চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়েই দিল্লিতে বেঘোরে প্রাণ হারান ৩ শিশু। জানা যাচ্ছে, বিষাক্ত কাশীর ওষুধ খেয়েই মৃত্যু হয়েছে ওই ৩ শিশুর। তাদের এই কাশীর ওষুধ দেন মহল্লা ক্লিনিকের তিন চিকিৎসক। ইতিমধ্যেই ওই ৩ চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসতেই রাজধানী দিল্লিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার সমস্ত দায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পদত্যাগ দাবি করেছেন বিজেপি এবং কংগ্রেস দলের সদস্যরা। জানা যাচ্ছে, মহল্লা ক্লিনিকের চিকিৎসকদের দেওয়া ওষুধ খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও চলতি বছরেরই নভেম্বর মাসে ওষুধের বিষক্রিয়ার জেরে দিল্লির কলাবতী শরণ শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল অন্তত ১৬টি শিশু। তাদের প্রত্যেকের শ্বাসকষ্টের সমস্যা ছিল এবং চিকিৎসকরা জানিয়েছইলেন ওষুধের বিষক্রিয়ার ফলেই তাঁরা অসুস্থ হয়ে পড়ে।  

মৃত ওই শিশুদের পরিবার সূত্রে খবর, চিকিৎসকদের দেওয়া যে কাশীর ওষুধ খেয়ে ওই ৩ শিশুর মৃত্যু হয়েছে সেই ওষুধটির নাম ডেক্সট্রোমেথোর্ফান। সাধারণ কাশির ওষুধ হিসেবে এটি খুবই প্রচলিত একটি ওষুধ। কিন্তু এই ওষুধের ডোজ যদি স্বাভাবিক মাত্রার থেকে বেশি হয় তাহলে নিদ্রাহীনতা, ঝিমুনি ভাব, অস্থির ভাব, ডায়ারিয়া থেকে শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা যায়। এমনকি খুব বেশী মাত্রায় এই ওষুধ খেয়ে নিলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ওষুধের বিষক্রিয়া নাকি ওষুধের ওভারডোজ ঠিক কি কারণে ওই শিশুদের মৃত্যু হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। 

এই ঘটনা প্রসঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ‘শিশুমৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দিল্লির মেডিক্যাল কাউন্সিলের সদস্যদেরও বিষয়টি জানিয়েছি। এই ঘটনায় মূল অভিযুক্ত যারা তাদের রেয়াত করা হবে না।’  

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

0:00