Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লির বহুতলে ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু ২৭ জনের, গ্রেফতার ২

শুক্রবার বিকালে বহুতলটিতে থাকা একটি সিসিটিভি কারখানায় আগুন লাগে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিম দিল্লির মুন্ডকায়(Mundhka Fire) বহুতলে শুক্রবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা(Death toll on Delhi Fire) বেড়ে দাঁড়িয়েছে ২৭। সঞ্জয় গান্ধি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও কয়েকজন। ঘটনার পরেই বেপাত্তা বহুতল ভবনটির মালিক মণীশ লাকরা। তবে যে সিসিটিভি কারখানা থেকে আগুন লেগেছিল তার দুই মালিক হরিশ ও বরুণ গোয়েলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দমকল আধিকারিক জানতে পেরেছেন কারখানা চালানোর জন্য কোনও অনাপত্তি শংসাপত্র বা নো-আবজেকশন সার্টিফিকেট নেওয়া হয়নি।

মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে অবস্থিত একটি বহুতলে থাকা একটি সিসিটিভির কারখানায় শুক্রবার বিকালে আচমকাই আগুন(Delhi Fire) লাগে। দ্রুতই তা গোটা ভবনটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩০টি ইঞ্জিন। ভিতরে থাকা কর্মীদের অনেকে প্রাণ বাঁচাতে জানলা দিয়ে লাফ দেন, কেউ আবার দড়ি ধরে ঝুলে নিচে নেমে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কাঁচের জানলা-দরজা ভেঙে ভিতরে থাকা বিভিন্ন অফিসের কর্মীদের বের করে আনেন দমকল কর্মীরা।

কিন্তু আগুনের প্রবল তাপে অনেকেই ঝলসে মৃত্যুর মুখে ঢলে পড়েন। অন্তত ৪০ জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সঞ্জয গান্ধি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। শনিবার সকালে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেই ধ্বংসস্তুপ সরিয়ে ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00