Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাবালিকাকে অপহরণ করে লাগাতার গণধর্ষণ, অ্যাসিড ঢেলে পোড়ানো হল হাতের ওঁ চিহ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, মোরাদাবাদ: ১৪ বছর বয়সী এক দলিত নাবালিকাকে অপহরণ করে বন্দি বানিয়ে একাধিকবার গণধর্ষণ করেছে চার দুষ্কৃতী। শুধু তাই নয়, এক বিশেষ সম্প্রদায়ের ওই চার যুবক অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে নাবালিকার হাতে থাকা ‘ওঁ’ চিহ্ন। এমনকি গোমাংস খেতেও বাধ্য করেছে। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পরেই পুলিশের দ্বারস্থ হয়েছে ওই নাবালিকা। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক পাষণ্ড গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন অভিযুক্তের খোঁজ চলছে।

পুলিশের কাছে লিখিত অভিযোগে নির্যাতিতার কাকা জানিয়েছেন, গত জানুয়ারোই মাসের প্রথম সপ্তাহে বাড়ি থেকে এক টেলারিংয়ের দোকানে যাওয়ার পথেই নাবালিকাকে অপহরণ করে চার যুবক। একটি গাড়িতে চাপিয়ে তাকে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়। তার পরে সেখানে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে চার জন। সেই সঙ্গে চলে পাশবিক নির্যাতন। অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয় মেয়েটির হাতে থাকা ওঁ চিহ্ন। এমনকি জোর করে মাংস খাওয়ানো হয়।

ভগতপুর থানার ওসি সঞ্জয় কুমার পাঞ্চাল জানিয়েছেন, নির্যাতিতা নাবালিকাকে প্রথমে অপহরণ করে একটি জায়গায় বন্দি রেখেছিল চার দুষ্কৃতী আরিফ, জুবায়ের, রশিদ এবং সলমান।  । সেখানে লাগাতার বেশ কয়েকদিন ধর্ষণের পরে ভোজপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেও একটি গোপন ডেরায় বন্দি রেখে নির্যাতন চালানো হয়। ধর্ষণ এবং নির্যাতনের কথা কাউকে জানালে নির্যাতিতা এবং তার পরিবারকে প্রাণে মারা হবে বলেও হুমকি দেয় চার দুষ্কৃতী। কোনও ক্রমে ওই ডেরা থেকে পালিয়ে এসে নিজের কাকার বাড়িতে ওঠে নির্যাতিতা। নির্যাতিতার কাকার অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এবং পকসো এবং এসসি/এসটি আইনেও চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতেই সলমান নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বাকি তিন অভিযুক্তেরত খোঁজে বিশেষ তল্লাশি চলছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00