Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কর্ণাটকে ১২ লাখ বাংলাদেশি আধার কার্ড পাওয়ার চেষ্টা করছে, মোদি কেন চুপ’: ‘শ্রী রাম সেনা প্রধান

নয়তো আমরা বেঙ্গালুরুতে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ করব। ইতিমধ্যেই কয়েকটি জায়গায় বাংলাদেশী অভিবাসীদের আধার কার্ড পাওয়ার ঘটনা সামনে এসেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছেন বাংলাদেশিরা। কয়েকদিন ধরেই এই ধরণের একাধিক ঘটনা সামনে এসেছে। এবার শ্রী রাম সেনার (right-wing Hindutva group founded & headed by Pramod Muthalik) প্রধান প্রমোদ মুথালিক দাবি করলেন, কর্ণাটকে প্রায় ১২ লক্ষের বেশি অবৈধ বাংলাদেশী অভিবাসী রয়েছেন। যাঁরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্যে প্রাণপণে চেষ্টা করছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুথলিক দাবি করেছেন যে, কর্ণাটক থেকে অভিবাসী হঠানোর জন্যে তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেবেন। এবং অভিবাসীদের তাঁদের দেশে পাঠাতে বলবেন, অন্যথায় তিনি এবং তাঁর সংস্থা উপযুক্ত ব্যবস্থা নেবেন।

তিনি বিজেপি শাসকদের হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘এই বিষয়টির অবিলম্বে প্রতিকার হওয়ার দরকার। নয়তো আমরা বেঙ্গালুরুতে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ করব। ইতিমধ্যেই কয়েকটি জায়গায় বাংলাদেশী অভিবাসীদের আধার কার্ড পাওয়ার ঘটনা সামনে এসেছে এবং যেখানে শত শত অভিবাসী বাস স্ট্যান্ডে ক্যাম্প করছেন।’ তাঁর বক্তব্য, যেখান বাংলাদেশে এখনও শতশত হিন্দুরা নৃশংসতার সম্মুখীন হচ্ছেন, তাঁদের চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে। সেখানে মুসলিমরা এদেশে অবৈধভাবে বসবাস করবে, এবং সরকারি নথি পাওয়ার চেষ্টা করবে। তা কোনভাবেই হতে দেওয়া যাবেনা।

বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতার বিষয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা গ্রহণযোগ্য নয়। প্রতিবেশী দেশের উন্নয়নের উপর নজর রাখছি এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দিচ্ছে ভারত, এর জন্যই ও দেশে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে হিন্দুদের কোনো ভূমিকা নেই। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুরা সে দেশে নৃশংসতার শিকার হচ্ছেন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00