Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখের স্বাদ বদলাতে বানাতে পারেন ভেজিটেবল জাফরানি পোলাও

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখের স্বাদ বদলাতে বানাতে পারেন ভেজিটেবল জাফরানি পোলাও। জেনে নিন পদ্ধতি।

উপকরণঃ- ছোট ডুমো করে কাটা গাজর-ফুলকপি-বিনস, আধ কাপ কড়াইশুঁটি, ১ কাপ বাসমতী চাল, ১/৪ কাপ দুধ, ২ চিমটে কেশর, আধ চা-চামচ গোলাপ জল, ১ চা-চামচ চিনি, ১০-১২ টা আমন্ড কুচি, ১০-১২ টাকা জুবাদাম কুচি, ২ টেবল চামচ চিরঞ্জি, ২ টেবল চামচ কিশমিশ, ৪-৫ টা ছোট এলাচ, ২ টো, ভাঙ্গা বড় এলাচ, ৫-৬ টা লবঙ্গ ), ১ চা-চামচ নুন।

প্রণালীঃ- চালটা ধুয়ে নিয়ে ২-৩ কাপ জলে মিনিট ৪৫ ভিজিয়ে রাখুন। একটা ছোট বাটিতে দুধ, কেশর, গোলাপ জল আর চিনি মিশিয়ে রেখে দিন। আঁচে একটা মোটা পাত্র বসিয়ে তাতে ৪-৫ কাপ জল দিয়ে ফুটতে দিন। চালটা ওর মধ্যে দিয়ে ৮০ শতাংশ সেদ্ধ করুন। হয়ে গেলে চাল থেকে জল ঝরিয়ে নিন এবং চালের গায়ে ১ চামচ ঘি মাখিয়ে নিন। অন্য একটা প্যানে বাদবাকি ঘি গরম করে তাতে আমন্ড, কাজু, কিশমিশ ও মিক্সড সবজি দিয়ে হালকা সোনালি করে ভাজুন। ওর মধ্যে ছোট এলাচ, বড় এলাচ ও লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড আরও ভাজুন। দুধের মিশ্রণ দিয়ে হালকা ফুটতে দিন। এবার আঁচ কমিয়ে ওর মধ্যে চালটা দিয়ে মিক্স করুন। ঢাকনা চেপে ১৫-২০ মিনিট রান্না করলেই রেডি ভেজিটেবল জাফরানি পোলাও।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00