Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীতের আমেজ ধরে রাখতে এই স্যুপগুলি বানিয়ে ফেলুন বাড়িতেই

ধোঁয়া ওঠা কফির কাপ, নানারকম সব্জির পকোড়া থেকে এক বাটি গরম স্যুপ।জেনে নিন শীতকালে কিভাবে বাড়িতেই নানা ধরণের স্যুপ বানাবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবহাওয়ার পরিবর্তন এবং উত্তুরে হাওয়ার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে খাবারের পাতে আসে নানা পরিবর্তন। ধোঁয়া ওঠা কফির কাপ, নানারকম সব্জির পকোড়া থেকে শুরু করে এক বাটি গরম স্যুপ সব কিছুর জন্য এই মরসুম আদর্শ। আর যারা ওজন কমানোর দিকে ঝুঁকছেন তাঁদের জন্যও এই স্যুপ বিশেষভাবে উপযোগী। জেনে নিন শীতকালে কিভাবে বাড়িতেই নানা ধরণের স্যুপ বানাবেন-

টমেটো ও গাজরের স্যুপঃ গাজর এবং টমেটো দুইই কম ক্যালোরিযুক্ত । তাই শীতে সদ্য বাজারে আসা টমেটো ও গাজর দিয়ে বানিয়ে ফেলুন বাড়িতেই টমেটো ও গাজরের স্যুপ। কয়েকটি টমেটো ও ছোট কয়েকটি গাজর দিয়ে বানান শীতের সন্ধ্যার বা ডিনারের জন্য স্যুপ। স্বাদের জন্য তাতে যোগ করুন নুন, গোলমরিচ গুঁড়ো, ওপরে সামান্য ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন গরম গরম স্যুপ।

কড়াইশুঁটির স্যুপঃ  শীতের মরসুমে প্রতিদিন নানা তরকারিতে কড়াইশুঁটি খাচ্ছেন? আলাদা কিভাবে এর ব্যবহার স্যুপে করা জায় ভাবতে পারেন তাহলে জেনে নিন। প্রচুর ভিটামিন সমৃদ্ধ কড়াইশুঁটি দিয়ে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন স্যুপ। স্বাদ বদলের পাশাপাশি স্বাস্থ্যকর খাবারও খাওয়া যাবে এই শীতে। 

বাজরার স্যুপঃ শীতে বাজরার স্যুপ একটি উপাদেয় খাবার। শুধু তাই নয় এর পাশাপাশি ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিক রোগী ও সদ্য সন্তানের জন্ম দিয়েছেন যে মহিলারা তাঁদের জন্য এক উপকারী খাবার এটি।

বাঁধাকপির স্যুপঃ শীতের এক অন্যতম সবজি বাঁধাকপি দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ভেজিটেবল স্যুপ। শীতকালে বাঁধাকপির নানা পদ খাওয়া বাঁধাধরা এক বিষয়। তার মাঝেই বাঁধাকপির স্যুপ আপনার জিভের স্বাদকোরকে পরিবর্তন আনতে বাধ্য। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00