Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সকালের জলখাবার জমে যাক ‘পনির কচুরি’তে

বাজারচলতি কোনও ভাজাভুজি নয়। স্বাদ আর স্বাস্থ্য দুইই বজায় রাখতে এবার বাড়িতে বানিয়ে ফেলুন পনিরের কচুরি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের জলখাবারে একটু মুখরোচক কোনও কিছু হলে মন্দ হয় না। সকালের জলখাবারে গরম গরম চা আর সঙ্গে কচুরি বা লুচির পদ পেলে দিনের শুরুটা জাস্ট জমে যায়। তবে হ্যাঁ বাজারচলতি কোনও ভাজাভুজি নয়। স্বাদ আর স্বাস্থ্য দুইই বজায় রাখতে এবার বাড়িতে বানিয়ে ফেলুন পনিরের কচুরি।

উপকরণঃ

ডো বানানোর জন্য

ময়দা- ২ কাপ

ঘি- ২-৩ টেবিল চামচ

নুন- স্বাদমত

জল- প্রয়োজনমত

পুরের জন্য লাগবে

গ্রেট করে নেওয়া পনির- ২ কাপ

পেঁয়াজ কুচি- ১টি

ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ

গরম মশলা- ১ চা চামচ

সর্ষের তেল- ১ টেবিল চামচ

তেজপাতা- ২টি 

নুন- স্বাদমত

মৌড়ি- ১/২ চা চামচ

গোটা জিরে- ১ চা চামচ

কাঁচা লঙ্কা কুচি- ২-৩ টি

প্রণালীঃ প্রথমে একটি পাত্রে প্রয়োজনমত ময়দা, নুন, জল নিয়ে ভালোভাবে মেখে নিন। সঙ্গে যোগ করুন ঘি। ময়দা যতটা সম্ভব নরম করে মেখে নিন। এরপর একটি পাত্রে তেল গরম করে নিয়ে তাতে গোটা জিরে ও মৌড়ি দিয়ে সামান্য ভেজে নিন। এরপর এতে পেঁয়াজ কুচি, কাচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর এতে যোগ করুন গ্রেট করে রাখা পনির, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, নুন, গরম মশলা, ধনেপাতা কুচি, তেজপাতা ইত্যাদি এবং ভালোভাবে ভেজে নিন।  

এরপর পুরো মিশ্রণটা থেকে তেজপাতা সরিয়ে দিয়ে তা ঠান্ডা হতে দিন। এবং যতগুলি ডো বানাবেন ততগুলির জন্য পুর ভাগ করে রাখুন। ঠান্ডা হয়ে এলে কচুরির ডো এর মধ্যে পুর ভরে বেলে নিয়ে ডুবোতেলে ভেজে গরম গরম পরিবেশন করুন ‘পনির কচুরি’। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00