Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আম কাসুন্দির কাতলা ঝোল’ বানিয়ে ফেলুন বাড়িতেই, রইল রেসিপি

আমের নানা স্বাদের আচার এমনকি আম দিয়ে মাছের ঝোল এসবের কোনও তুলনা নেই। এবার কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন 'আম কাসুন্দির কাতলা ঝোল'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাঁচা আমের মরশুম প্রায় শেষ। কিন্তু এখনও কিছু কিছু বাজারে কাঁচা আম মিলছে। আর তা দিয়েই নানা সুস্বাদু পদ বানাতে ব্যস্ত বাঙালি। আমের ডাল, আম দিয়ে মুরগির মাংস, আমের নানা স্বাদের আচার এমনকি আম দিয়ে মাছের ঝোল এসবের কোনও তুলনা নেই। এবার কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন ‘আম কাসুন্দির কাতলা ঝোল’। 

উপকরণঃ

কাঁচা আম- ১ কাপ (টুকরো )

কাতলা মাছ- ৪-৬ টুকরো

শুকনো লঙ্কা- ২টি

কাঁচা লঙ্কা- ২-৩টি

কাসুন্দি- ১ টেবিল চামচ

নুন- স্বাদ মতো

চিনি- ১/২ চা চামচ

কালো জিরে- ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো-১ টেবিল চামচ

গোটা জিরে- ১/২ চা চামচ

সর্ষের তেল- প্রয়োজন মতো

প্রণালী: প্রথমে কাতলা মাছের টুকরোগুলো ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে কালোজিরে, গোটা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তাতে সামান্য কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো ও কাঁচা আমের টুকরো দিয়ে নেড়ে নিন। এরপর কাঁচা আম খানিকটা ভাজা হয়ে গেলে তাতে দুকাপ জল ও নুন, চিনি দিয়ে ভালোভাবে ফুটতে দিন। ঝোল ফুটে এলে তাতে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে উপর থেকে সামান্য কাসুন্দি ছড়িয়ে মিনিট দশেক আবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘আম কাসুন্দির কাতলা ঝোল’। 

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00