Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাঁচকলা আর চিংড়ির কোপ্তা খেয়েছেন কখনও? আজই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

কাঁচকলার খোসা দিয়ে বানিয়ে ফেলুন কুঁচো চিংড়ির নতুন পদ 'কাঁচকলা চিংড়ির কোপ্তা' । 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিরামিষের দিন কাঁচকলা আর আমিষ রান্নায় চিংড়ি এই দুই উপকরণের রান্না তো আমরা খেয়েই থাকি। কিন্তু এই দুই উপকরণকে মিলিয়ে যদি একটি পদ বানানো যায় তাহলে কেমন হয়? ভাবছেন নিশ্চয়ই যে কাঁচকলা দিয়ে কীভাবে চিংড়ির নতুন পদ বানানবেন? তাহলে জেনে নিন এর রেসিপি। সঙ্গে জেনে রাখুন এই রান্না কাঁচকলা নয় বরং কাঁচকলার খোসা দিয়ে বানিয়ে ফেলুন কুঁচো চিংড়ির নতুন পদ ‘কাঁচকলা চিংড়ির কোপ্তা’ । 

উপকরণঃ

কাঁচকলার খোসা-৩টে

কুচো চিংড়ি- ১০০ গ্রাম

আদা পেঁয়াজ -১৫০ গ্রাম (ঝিরি ঝিরি করে কাটা) 

ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

নুন- স্বাদমত 

হলুদ- ১ চা চামচ

সর্ষের তেল- ২ টেবিল চামচ

গরম মশলা- ১/২ চা চামচ

চিনি- স্বাদমত

তেজপাতা- ১টি

নারকেলের দুধ-আধ কাপ

কাঁচালঙ্কা কুচি- ৪টে

ঘি- প্রয়োজন মত

প্রণালীঃ প্রথমে কাঁচকলার খোসা সেদ্ধ করে মিক্সিতে মিহি করে বেটে নিন। অন্যদিকে কুঁচ চিংড়ি পরিস্কার করে ধুয়ে নিয়ে তাতে নুন, পেয়াজ, কাঁচকলার খোসা, কাঁচা লঙ্কা অ ধনেপাতা দিয়ে ভালভাবে মেখে নিন।  মাখা হয়ে গেলে তা এবার কপ্তার আকারে গড়ে নিয়ে তেলে ভেজে নিন। এরপর আদা, পেঁয়াজ, হলুদ, গরম মশলা একসঙ্গে বেটে নিয়ে তেল গরম করে নিয়ে তাতে তেজপাতা আর বাটা মশলা সাঁতলে নিন। 

এবার হালকা জল তাতে দিয়ে নেড়ে নিয়ে তাতে নুন, চিনি, নারকেলের দুধ দিয়ে ফের নেড়ে নিন। এবার আঁচ কমিয়ে নিয়ে তাতে কাঁচকলার খোসা চিংড়ির কোপ্তা গ্রেভিতে ছেড়ে দিয়ে মিনিট ১০ ফুটিয়ে নিয়ে তাতে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিন। 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00