Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই পৌষে বাড়িতেই বানান ‘গোলাপ পিঠে’

মকর সংক্রান্তির আগে তাই রইল 'গোলাপ পিঠে'-র সুস্বাদু রেসিপি-

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পৌষ মাসের সূচনার সঙ্গে সঙ্গে নানা প্রকারের পিঠে, পায়েস আর মিষ্টিমুখের তোড়জোড় শুরু হয়ে যায় প্রত্যেক বাঙালি পরিবারে। বাঙালি যতই সারাবছর চাইনিজ, কন্টিনেন্টাল কব্জি ডুবিয়ে খাক না কেন। বছরের বিশেষ কিছু সময়ে নিজেদের সংস্কৃতিকে ঝালিয়ে নিতে আর নিজেদের খাবার খেতে তাঁরা অত্যন্ত পারদর্শী। মকর সংক্রান্তির আগে তাই রইল ‘গোলাপ পিঠে’-র সুস্বাদু রেসিপি-

উপকরণঃ 

ময়দা- ২ কাপ

দুধ- ১ কাপ

জল- ১/২ কাপ

চিনিঃ  ১কাপ

সাদা তেলঃ পরিমাণ মত

এলাচ-লবঙ্গ- প্রয়োজন অনুযায়ী

নুন- স্বাদমত

প্রণালীঃ

প্রথমে মাঝারি আঁচে একটি পাত্রে দুধ ফুটিয়ে নিন। এতে সামান্য পরিমাণে নুন যোগ করবেন। দুধ ফুটে এলে তাতে ময়দা যোগ করে কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিন।  অন্য একটি পাত্রে ময়দা মেখে নিন। ময়দা মাখা হয়ে গেলে তা থেকে ছোট ছোট ডো বানিয়ে সেগুলিকে পাতলা করে বেলে গ্লাসের সাহায্যে গোল করে তিনটে টুকরো বের করে নিন। তা একটি আর একটির ওপর আটকে গোলাপ ফুলের ফুলের আকারে বানিয়ে নেবেন। এরপর একটি পাত্রে জল ও চিনি দিয়ে অল্প আঁচে বেশ কিছুক্ষণ ফুটিয়ে চিনির ঘন রস বানিয়ে তাতে  বাটা এলাচ ও লবঙ্গ যোগ করতে পারেন। এতে স্বাদে খানিক পার্থক্য আসবে। অন্য পাত্রে গরম তেলে ময়দার ডো কেটে গোলাপ ফুলের আকারে বানানো পাপড়িগুলি ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে তা ফোটানো চিনির রসে ডুবিয়ে রেখে ঘণ্টা খানেক পর তুলে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন পৌষের পিঠে খাওয়ার আবহে জিভে জল আনা সুস্বাদু ‘গোলাপ পিঠে’। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00