Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়দিনে ‘নারকেল কেক’ তৈরি করে চমকে দিন

নারকেলের তৈরি নানা পদে সাজে হিন্দুদের পূজার নানা ভোগ। বড়দিনেও সমানভাবে মেতে ওঠেন। জেনে নিন কীভাবে বড়দিনের আগে বাড়িতেই বানাবেন নারকেলের কেক। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সনাতনী হিন্দু ধর্মে নারকেল এক অতি প্রয়োজনীয় জিনিস। যেকোনও শুভ অনুষ্ঠান শুরু হয় নারকেল ফাটিয়ে শুধু তাই নয় নারকেলের তৈরি নানা পদে সাজে হিন্দুদের পূজার নানা ভোগ। তবে শুধু সনাতনী হিন্দুদের অনুষ্ঠান নয় বাঙালিরা এখন বড়দিনেও সমানভাবে মেতে ওঠেন। আর তাই চলে দেদার কেক খাওয়া। কেউ আবার বাড়িতেই কেক বানানোর দিকে বেশি ঝোঁকেন। জানেন কি নারকেল দিয়ে নানা মিষ্টি বানানোর পাশাপাশি আপনি কেকও বানাতে পারেন। জেনে নিন কীভাবে নারকেল দিয়ে বাড়িতেই কেক বানাবেন।

উপকরণঃ

শুকনো নারকেল-  ৬ টেবিল চামচ

কোকো পাউডারঃ ১/২ কাপ।

দুধ- ১ কাপ

বেকিং পাউডার- ১ চা চামচ

ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ

সুজি- ১ কাপ

আইসড সুগারঃ ১/২ কাপ 

নুন- প্রয়োজন মত 

হুইপড ক্রিম- প্রয়োজনমত 

প্রনালিঃ প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে সুজি ভালোভাবে পিষে একটি ডো বানিয়ে নিতে হবে। এরপর আলাদা দুটি পাত্র নিন তার একটিতে ভালোভাবে কোকো পাউডার ও নুন মিশিয়ে নিন। অন্যটিতে চিনি, দুধ ভ্যানিলা এসেন্স ও মাখন দিয়ে অল্প আঁচে বসান। চিনি পুরোপুরি না গলে যাওয়া অবধি অপেক্ষা করুন। মাথায় রাখবেন মিশ্রণটি যেন বেশি ফুটে না যায়। এরপর এই মিশ্রণে একে একে  শুকনো উপকরণগুলি যোগ করুন। ব্যাটার তৈরি করে তা ১৫ মিনিট ঢেকে রাখবেন। এরমধ্যে ওভেনটি প্রি-হিট করুন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে । ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, ব্যাটারে যোগ করে নিন। তবে ব্যাটারে মাখন বেশি দেবেন না। এরপর তা ভালোভাবে বেক করে নিন। অন্য একটি পাত্রে শুকনো নারকেল ভালোভাবে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তা ঠিকমত ঠান্ডা করে তাতে একে একে চিনি, মিশিয়ে বেকড কেকের ওপর হুইপড ক্রিম ও নারকেলের মিশ্রণ ছড়িয়ে বানিয়ে ফেলুন বড়দিনের আগে বাড়িতেই নারকেলের কেক। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00