Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Rath Yatra 2024: জগন্নাথ দেবের প্রিয় পদ এই ডালমা ! জেনে নিন বানানোর সঠিক পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে রথযাত্রা।গোটা বছর এই সময়ের অপেক্ষায় থাকে ভক্তরা। কখন জগন্নাথ দেব রথে চড়ে আসবেন। চলছে তুমুল তোড়জোড়। মহাপ্রভুর ভোগের দিকে বিশেষ নজর ভক্তদের। মহাপ্রভুর পছন্দ অনুযায়ী নানান রান্না ভোগে নিবেদন করা হয়ে থাকে। তবে এই রান্নার বিশেষত্ব হল মহাপ্রভুর ভোগে কোনও বিদেশি সবজি বা মশলার ব্যবহার করা হয় না। ভোগের মধ্যে রয়েছে শুকনো খাবার ও ভাত, ডাল, তরিতরকারি, খিচুড়ি জাতীয় খাবার।

বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি হয় ডালের একটি পদ হল ডালমা, যা জগন্নাথ দেবের অন্যতম ভোগের মধ্যে পড়ে। জেনে নিন সহজ পদ্ধতিতে ঘরে বসেই বানাবেন কীভাবে।

উপকরণ : পরিমাণমত অড়হড় ডাল, ছোলার ডাল, পটল, মিষ্টি কুমড়ো, কাঁচ কলা, ঝিঙে, মুলো, কচু, আদা বাটা, সৈন্ধব লবন, হলুদ ও সামান্য, গুড়,ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ও নারকোল কোরা

প্রণালী : প্রথমে ডাল খুব ভালো করে ধুয়ে নিন। এরপর ঘণ্টা খানেক জলে ভিজিয়ে রাখুন। এরপর মশলা বানিয়ে নিন চটে করে।এর জন্য গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, মেথি দানা, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, শুকনো লঙ্কা, মৌরি এবং তেজপাতা শুকনো খোলায় ভালো করে ভেজে নিন। মশলা ঠান্ডা হলে ভালো করে গুঁড়িয়ে রেখে দিন আলাদা একটা পাত্রে।

এবার পটলের খোসা ফেলে দিয়ে দুই টুকরো করে কেটে নিন।একই ভাবে ঝিঙেটাও কেটে নিন একইভাবে। অন্যদিকে কুমড়ো, বেগুন, কাঁচাকলা, মুলো এবং কচু ডুমো করে কেটে রেখে দিতে হবে। একটি বড় পাত্রে ডাল, মুলো, কাঁচকলা সেদ্ধ করতে চাপিয়ে দিন।ডাল কিছুটা সেদ্ধ হয়ে গেলে সব সবজি ও লবন মিশিয়ে সেদ্ধ করে নিন।

এবার অন্য একটা কড়াইতে ঘি দিয়ে ফোড়ন দিয়ে দিন। ফোড়ন দেওয়ার পর হলুদ, আদা বাটা, হিং দিয়ে দিন। দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার সেদ্ধ ডাল-সবজি ফোড়নের মধ্যে মিশিয়ে দিন। এতে ভেজে রাখা মশলা দিয়ে দিন। সব মশলা মিশিয়ে ফুটে গেলে গুড় এবং নারকেল কোরা দিয়ে দিন। উপর থেকে ঘি ছড়িয়ে পরিবেশন করুন ডালমা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00