Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখরোচক ‘পনির থ্রেড রোল’ কীভাবে বানাবেন জেনে নিন

বাড়িতে কীভাবে নুডলস আর পনির দিয়ে বানাবেন নতুন পদ 'পনির থ্রেড রোল' জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালের বিকেলে ভাজাভুজি খেতে ইচ্ছা করবে তা খুব স্বাভাবিক ব্যাপার। সঙ্গে বাড়ির বাচ্চাদেরও নানা স্ন্যাক্সের আবদার থাকে বিকেল গড়ালেই। জেনে নিন কীভাবে বাড়িতে নুডলস আর পনির দিয়ে বানাবেন নতুন পদ ‘পনির থ্রেড রোল’। 

উপকরণঃ

পনির- ৩৫০ গ্রাম

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ২ টেবিলচামচ

নুন- স্বাদমত

আদা বাটা- ১ টেবিলচামচ

রসুন বাটা- ১ টেবিলচামচ

সয়া সস- ১/২ চামচ

 কর্ন ফ্লাওয়ার- ৩ টেবিলচামচ

রাইস নুডলস- ১ প্যাকেট

গাওয়া ঘি -৫০০ গ্রাম

চাট মশলা ১ চা চামচ

টমেটো সস- ১ টেবিল চামচ 

প্রণালীঃ 

প্রথমে পনির লম্বা আকারে কেটে নিন।  এরপর একটি পাত্রে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, চাট মশলা, নুন সয়া সস, কর্ন ফ্লাওয়ার, টমেটো কেচাপ দিয়ে ম্যারিনেট করে নিন। এতে সামান্য জল মিশিয়ে নিন। তাতে মিশ্রণটি আরও ভালোভাবে হবে। এবার এতে পনিরের টুকরোগুলি ডুবিয়ে তাতে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য কর্ন ফ্লাওয়ার মাখিয়ে নিন। অন্য একটি পাত্রে গরম জল করে নিয়ে তাতে রাইস নুডলস সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিন। বেশি সেদ্ধ যাতে না হয়ে যায় তাই কয়েকটি বরফের কিউব বা সামান্য ঠান্ডা জল যোগ করে নিন। সেদ্ধ হয়ে গেলে অল্প নুডলসের মধ্যে ভেজে রাখা পনিরগুলি দিয়ে রোল করে নিন। এভাবে বাকিগুলিও বানিয়ে একটি পাত্রে ঘি গরম করে নিন ভালোভাবে। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে তাতে নুডলস ও পনিরের ছোট ছোট রোলগুলি ভেজে নিন। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন পনির থ্রেড রোল। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00