Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়দিনে বাড়িতেই বানান সহজ উপায়ে কাপ-কেক

ইস্টার ফ্লকে কাপ কেক বানাতে পারেন। তার জন্যে কি কি দরকার জানা আছে কি?

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই বড়দিন। তাই আগেভাগেই দোকানের খোঁজ রাখছেন তো, কোন দোকানে গেলে লাইন ছাড়াই কেক কেনা যাবে, তবে চিন্তা নেই! দোকানে যাওয়ার কী দরকার! বাড়িতেই সহজ উপায়ে বানিয়ে ফেলুন রকমারি কেক। খোঁজ দেবো আমরা। ইস্টার ফ্লকে কাপ কেক বানাতে পারেন। তার জন্যে কি কি দরকার জানা আছে কি?

উপকরণ: মাখন আধা কাপ, চিনি আধা কাপ (চাইলে বেশি দেওয়া যাবে), ময়দা এক কাপের একটু কম, কোকো পাউডার চার টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, চকলেট সস এক কাপের এক-চতুর্থাংশ ও ডিম দুটি।

প্রস্তুত প্রণালি: চিনি ও মাখন একসঙ্গে ভালো করে ফেটিয়ে বা বিট করে নিয়ে চিনি গলিয়ে নিন। এবার একটি একটি করে ডিম বিট করে নিতে হবে। একদম মসৃণ মিশ্রণ না হওয়া পর্যন্ত। এরপর এতে চকলেট সস মিশিয়ে আরও কিছুক্ষণ বিট করে রাখুন। ময়দা, কোকো পাউডার ও বেকিং পাউডার একসঙ্গে চালনিতে চেলে কেকের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ছয়টি কাপ কেকের মল্ড নিয়ে একটি একটি করে পেপার কাপে ঢেলে সমান করে দিতে হবে। এবার ওভেনে ১৮০ ডিগ্রিতে ৩০ মিনিট বেক করে নিতে হবে। বের করে ওপরে চকলেট চিপস ছড়িয়ে পরিবেশন করুন মজাদার কাপ কেক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00