প্রাতঃরাশে ছোট থেকে বড় সবার জিভে জল আনবে এই মুখরোচক পদ

ঘরে থাকা খুব সাধারণ সামগ্রী দিয়ে এই দূর্দান্ত মিষ্টির পদটি তৈরি করে নেওয়া যায়। যা ছোট থেকে বৃদ্ধ সব বয়সের ব্যক্তিদের কাছেই লোভনীয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজ রোজ ব্রেকফাস্টে একই ধরনের খাবার মোটেও ভাল লাগেনা। বিশেষ করে স্বামী-সন্তানও খেতে চায় না। তাঁদের বায়না রোজ রোজ হরেক রকমের খাবারে, কিন্তু তা সবসময় করা সময় সাপেক্ষ। তাই আজ একটি অভিনব ব্রেকফাস্টের সন্ধান দেব, যা বানাতে কম সময় লাগে, আবার লোভনীয়ও। রেসিপির নাম, ক্ষীরের পুর ভরা মালাই পাউরুটি। ঘরে থাকা খুব সাধারণ সামগ্রী দিয়ে এই দূর্দান্ত মিষ্টির পদটি তৈরি করে নেওয়া যায়। যা ছোট থেকে বৃদ্ধ সব বয়সের ব্যক্তিদের কাছেই লোভনীয়।

উপকরণ

৪ পিস স্লাইস পাউরুটি
১কাপ লিকুইড দুধ
২ কাপ গুড়ো দুধ
৬ এলাচ গুড়ো করা
২ চা চামচ ঘি
১০ টা চামচ কাজু বাদাম বাটা
৪ পিস কাজু
৪ পিস কিসমিস
২ টেবিল চামচ চিনি গুুঁড়ো

প্রণালী

প্রথমে পাউরুটিগুলোর ধারের কালো অংশ গুলো কেটে বাদ দিয়ে চাটুতে একটু ঘি দিয়ে এপিট ওপিট গরম করে নিতে হবে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে সামান্য ঘি দিয়ে লিকুইড দুধ, চিনি, গুড়ো দুধ, এলাচ গুঁড়োর অর্ধেক পরিমাণ নিতে হবে এবার সবকিছু মিলিয়ে ধীম আঁচে ক্ষীর তৈরি করে নিতে হবে। ক্ষীর তৈরি হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। এবার ওই কড়াইতেই আবার বাকি পরিমাণ অর্ধেক দুধ, গুড়ো দুধ, চিনি, এলাচ গুড়ো, কাজু বাটা ও ঘি মিশিয়ে ঘন মালাই হতে দিতে হবে যেন আগুন ধীরে আঁচে থাকে। যতক্ষণ মালাই তৈরি হবে ততক্ষণে পাউরুটি গুলোকে ক্ষীরের পুর ভরে নিতে হবে ঠিক যেই ভাবে পাউরুটির মধ্যে জেলি বা মাখন মাখানো হয় চামচ এর সাহায্যে।সবকটা পাউরুটির মধ্যে ক্ষীরের পুর মাখানো হয়ে গেলে মাঝখান থেকে ভাঁজ করে নিতে হবে। এবার ওই মালাই এর মধ্যে পুর ভরা পাউরুটি গুলোকে একটা একটা করে এপিট ওপিট মালাই মাখিয়ে একটি পাত্রে তুলে নিতে হবে এবং ওপর থেকে কাজু ও কিসমিস সাজিয়ে নিলেই তৈরী সুস্বাদু মিষ্টির রেসিপিটি।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]