Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মটন খেতে ভালবাসেন, চটজলদি বানিয়ে নিন সাদা গ্রেভির মটন রেজালা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার মানেই দুপুরের ভুরিভোজে মটন চাই ই চাই। মটন আলু দিয়ে পাতলা করে হোক বা কষা করে হোক, যে ভাবেই রান্না করা হোক না কেন, ছুটির দুপুরে মটন হলেই যেন দুপুর টা জমে যায়। কালিয়া হোক বা কোর্মা, ঝোল বা চাঁপ— সবটাই যেন বাঙালির মনে জয় করে নেয়। আবার অনেকে বড় মাংসের টুকরো দিয়ে ঝাল ঝাল চাঁপ পছন্দ করেন না, আবার অনেকে কেউ কম মশলার রেসিপি পছন্দ করেন। তাঁদের জন্যই আজ আমাদের প্রতিবেদন, যাঁরা একটু ঝাল খেতে চান, তাঁদের জন্য রইল মটন রেজালার সাদা গ্রেভির রেসিপি। পোলাও বা রুটি— যে কোনও পদের সঙ্গেই এক্কেবারে জমে যাবে Mutton Rezala রেসিপি।

উপকরণ: মটন ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরে বাটা ১ চা চামচ, পোস্ত বাটা ১ চা চামচ, বাদাম বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ, টক দই ১ কাপ, মাখন ২ টেবিল চামচ, তেল আধ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ ভাজা ১ কাপ, নুন স্বাদ মতো, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, শুকনো লঙ্কা: কয়েকটি (সাজানোর জন্য), চিনি ১ চা চামচ, গরম মশলা ৪ টুকরো করে, জায়ফল-জয়ত্রি-দারচিনি একসঙ্গে গুঁড়ো, দেড় চা চামচ।

পদ্ধতি: প্রথমে প্রেশার কুকারে মাংস সিদ্ধ করে সিদ্ধ মাংসের গায়ে সব মশলা মিশিয়ে তাকে ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এর পর কড়াইতে ঘি ও তেল দুই-ই মিলিয়ে গরম করে এতে পেঁয়াজ দিয়ে তা বাদামি করে ভেজে নিন। এ বার ওই ঘি-তেলের মিশ্রণে মশলা মাখানো মাংস দিয়ে কষতে থাকুন। জল বেরিয়ে এলে মাংস সিদ্ধ গিয়েছে কি না দেখে বেরেস্তা ছড়িয়ে দিন মাংসের উপর। এর পর এতে স্বাদ অনুযায়ী লঙ্কা মিশিয়ে, কষানোর মধ্যে কিছুটা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিন। এরপর মাখন যোগ করে মাংস নরম হয়ে তেলের উপর ভেসে উঠলে তা নামিয়ে পরিবেশন করুন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00