চিকেনের নতুন রেসিপি খুঁজছেন, পয়লা বৈশাখে দুপুরের পাতে রাখুন মানকচুর মুরগির ঝোল

তাই এ বছর পয়লা বৈশাখের দিন ঠাকুমা-দিদিমাদের হাতের কোনও রেসিপি রাখুন দুপুরের লাঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি: আর দিন কয়েক বাদেই বাংলা নববর্ষ শুরু। অর্থাৎ বাঙালির পয়লা বৈশাখ। দুর্গাপুজোর মতো এ দিনও পোশাক পরার পরম্পরা রয়েছে। এছাড়াও এদিনে সব কাজকর্ম বাদ দিয়ে বাড়িতে সকলেই মিলিত হবেন। আর বাড়িতে একসঙ্গে সবার থাকা মানেই ভুরিভোজ। সকাল থেকে রাত পর্যন্ত নানা মুখরোচক খাবার চাই ই চাই। আবার দিনটা যদি পয়লা বৈশাখ হয় তাহলে তো কথাই নেই! যাই হোক, ১৪ এপ্রিল কিংবা ১৫ এপ্রিল থেকে শুরু হবে বাঙালির ১৪৩২ সাল। আর এদিনে ঠাকুমা-দিদিমাদের হাতের রান্না পাওয়া যায়, তাহলে তো কথাই নেই! তাই এ বছর পয়লা বৈশাখের দিন ঠাকুমা-দিদিমাদের হাতের কোনও রেসিপি রাখুন দুপুরের লাঞ্চে, তাহলে দিনটা একেবারে জমে যাবে। রইল এমনই একটি হারিয়ে যাওয়া বাঙালি পদের রেসিপি।

নারকেল দুধ আর মানকচুর মুরগির ঝোল

উপকরণ

মানকচু
দুটো মুরগি (কেটে পিস করা)
আদা
রসুন ও পিঁয়াজ বাটা
হলুদ
কাঁচা লঙ্কা
ধনে
জিরে গুঁড়ো
নারকেলের দুধ এক কাপ
তেল ও নুন প্রয়োজন মতো
পিঁয়াজ।

প্রণালী

প্রথমে সব মশলা দিয়ে মাংস ভাল করে কষিয়ে নিন। এরপর মানকচু চৌকো চৌকো করে কেটে নুন আর হলুদ দিয়ে ভাল করে সেদ্ধ করে নিন। এরপর মানকচু থেকে জল ঝরিয়ে সেদ্ধ করা মানকচু মাংসে দিয়ে ভাল করে কষিয়ে নিন। ওভেনের আঁচ রাখুন মাঝারি। তবে লক্ষ্য রাখতে হবে মাংস যেন ভাল করে সেদ্ধ হয়। এরপর মাংস নামানোর আগে নারকেলের দুধ, মুচমুচে পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিন। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন। গরম ভাত দিয়ে এই মাংস জাস্ট জমে যাবে। তবে ইচ্ছে করলে পরোটা বা রুটি দিয়েও খেতে পারেন। আর সঙ্গে যদি একটু লঙ্কার আচার থাকে তাহলে তো কথাই নেই!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]