Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজোর আগেই ঠাকুরবাড়ির ‘পেঁয়াজ পরমান্ন’ একবার চেখে দেখবেন নাকি!

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে বাঙালির শেষ পাতে মিষ্টি ছাড়া অসম্পূর্ন। তাই পাতকে সম্পূর্ণ করতে হলে চাই মিষ্টান্ন। ঠাকুরবাড়িতেও এই চল ছিল। শেষ পাতে কিছু একটা অভিনব মিষ্টির পদ থাকতেই হবে। সামনেই কালীপুজো, আর বেশি দেরি নেই। বাড়িতে বসে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টান্নটি। খেতেও সু্স্বাদু অন্যদিকে বাড়িতে কোন অতিথি এলে খালি মুখে ফিরিয়ে দিতেও হবে না। আপনি কোনওদিন পায়েসে পেঁয়াজের কথা শুনেছেন! হ্যাঁ, ঠাকুরবাড়িতে কিন্তু এই পেঁয়াজের পরমান্ন সবাই চেটেপুটে খেত। ভাবছেন কীভাবে তৈরি করবেন? পায়েসে পেঁয়াজের গন্ধ কেমন লাগবে তা নিয়ে চিন্তা না করে একবার বানিয়ে ফেলুন দেখি ঠাকুরবাড়ির পেঁয়াজ পরমান্ন।

উপকরণ : সাদা পেঁয়াজ (২টো), দুধ (১ লিটার),ঘি (৫-৬ টেবিল চামচ), তেজপাতা (২টো),এলাচ (২-৩টে), দারুচিনি (৩টে) পেস্তা (২৫ গ্রাম), কাজু (২৫ গ্রাম), কিশমিশ (২৫ গ্রাম), আমন্ড (২৫ গ্রাম

প্রণালী : প্রথমেই সাদা পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটাকে কেটে পেঁয়াজের আবরণগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার সেটা সেদ্ধ করে তারপর ছেঁকে নিতে হবে। এরপর আরও একবার জলে ভাল করে ধুয়ে নিতে হবে যাতে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধটা চলে যায়।

এবার কড়াইতে দুধ গরম করতে বসান। অন্যদিকে আরেকটা কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা, এলাচ, কাজু, দারুচিনি, কিশমিশ, পেস্তা আর আমন্ড দিয়ে সেটা হালকা করে ভেজে তুলে নিন। এবার ওই কড়াইতেই সেদ্ধ করে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিন। ভাল করে ভেজে নিন।

এবার ফুটন্ত দুধের মধ্যে ভাজা পেঁয়াজ, পরিমাণমতো চিনি, আর ভেজে তুলে রাখা ড্রাই ফ্রুটস থেকে অর্ধেক কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। দুধ ঘন হয়ে এলে তাতে ক্যাওড়ার জল ছড়িয়ে দিন। একটু ঠাণ্ডা হলে বাটিতে পায়েসটা তুলে নিয়ে উপর থেকে বাকি কাজু, কিশমিশ, পেস্তা আর আমন্ড ছড়িয়ে পরিবেশন করুন ঠাকুরবাড়ি স্পেশ্যাল পেঁয়াজ পরমান্ন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00