Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাউ খেতে ভাল লাগে না! স্বাদ বদলাতে বানিয়ে নিন লাউ বড়ির দুধমালাই

Share:

নিজস্ব প্রতিনিধি: যা গরম পড়েছে তাতে নিজেকে স্বাস্থ্যকর বা রোগমুক্ত রাখতে হলে খান শুধু হালকা খাবার। আর গরমে প্রচুর সবজি পাওয়া যায়। তাই এইসমস্ত সবজি কাজে লাগিয়ে রান্নায় ভিন্নতা আনতেই পারেন এই ঋতুতে। তাতে বেশি তেল মশলাও খাওয়া হবে না, আবার নিজেকে স্বাস্থ্যকর রাখতে পারবেন। গরম কালে অনেকেই লাউ ডাল খেতে পছন্দ করেন। আর লাউ খাওয়া শরীরের পক্ষে খুবই ভাল। কারণ লাউ শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। লাউ ডাল, লাউয়ের ছেঁচকি তো খেয়েইছেন, এবার স্বাদ বদলাতে বানিয়ে নিন লাউ বড়ির দুধমালাই। এই রান্না খুবই সহজ। রইল প্রণালী।

উপকরণ: কচি লাউ ১টি, ডালের বড়ি ৮টি চেরা কাঁচা লঙ্কা ৭টি, দুধ দু কাপ, কালোজিরে এক চা চামচ, তেল পরিমাণ মতো, নুন স্বাদ মতো, আতপ চাল দুই টেবিল চামচ, চিনি স্বাদ মতো।

প্রণালী: প্রথমে লাউ পাতলা ও তিন কোনা করে কেটে নিন। এরপর কালোজিরে, আতপ চাল, কাঁচা লঙ্কা এবং দুধ একসঙ্গে বেটে নিন।এরপর কড়াইতে তেল গরম করে বড়িগুলি লাল করে ভেজে তুলে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিন। এবার টুকরো করে কাটা লাউ হালকা আঁচে ছেড়ে দিয়ে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে লাউ থেকে জল বেরিয়ে এলে কড়াইয়ে দুধ ঢেলে, স্বাদ মতন নুন ও চিনি দিয়ে দিন। ঝোল ফুটে এলে ভাজা বড়িগুলি কড়াইয়ে দিয়ে দিন। বড়ি সেদ্ধ হয়ে এলে বেটে রাখা কালোজিরে, লঙ্কা আর আতপ চালের মিশ্রণটি ঝোলে দিয়ে ৩-৪ মিনিট নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখুন। এরপর ঝোল ভারী ভারী হয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন লাউ বড়ির দুধমালাই।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00