Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজোয় পাতে পড়ুক মিষ্টি পোলাও, চেটেপুটে খাবে সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর বেশি সময়, ধরিত্রী থেকে ঘনঘটা দূর করতে আসছে আদ্যাশক্তি। চারিদিকে রব উঠবে মাতৃশক্তির জয়জয়কার। অশুভ শক্তি দূর করতে আসছে দেবী কালী। কালীপুজো বলে কথা..ভাল মন্দ হবে না তাও আবার হয় নাকি। আর বাঙালির অন্যতম ঐতিহ্য হল পোলাও। অতিথি বাড়ি এলে কিংবা কোন উৎসব হলেই পোলাও এর সঙ্গে মাংস কষার জুড়ি আর নেই। তাই কালীপুজোয় বাড়িতে মিষ্টি মুখ করুন ‘মিষ্টি পোলাও’ দিয়েই। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ :  ২ কাপ গোবিন্দ ভোগ চাল, পরিমাণমত ঘি, চিনি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবন, তেজ পাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কাজু বাদাম, কিশমিশ ও অনান্য ড্রাই ফ্রুটস

প্রণালী : প্রথমে গোবিন্দ ভোগ চাল খুব ভালো করে কয়েক বার ধুয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনিতে রেখে জল ঝরিয়ে ভাল করে শুকিয়ে নিন। এবার এই চালের মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা,হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ৪ টেবিল চামচ ঘি, লবন ও চিনি দিয়ে ভালো করে মেখে নিন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন।

এবার একটি কড়াইতে বেশ খানিকটা ঘি গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে ২০-৩০ সেকেন্ড নেড়েচেড়ে নিন। ঐ ঘিয়ের মধ্যে এবার কাজু বাদাম দিয়ে কম আঁচে ভেজে নিন ড্রাই ফ্রুটস গুলোকে। এবার কিসমিস ও মশলা মাখা চাল দিয়ে দিন ওর মধ্যে। লো মিডিয়াম আঁচে ততক্ষন পর্যন্ত ভেঁজে নিন যতক্ষণ না পর্যন্ত চাল স্বচ্ছ হয়ে আসছে। প্রায় ১০-১৫ মিনিট লাগতে পারে। চালের রং হালকা হলুদ বর্ণ হয়ে গেলে বুঝবেন পারফেক্ট হয়েছে।

এবার পরিামণমত জল গরম করে নিন। কুকারে চাল ও গরম জল দিয়ে ৩ টে সিটি পর্যন্ত অপেক্ষা করুন। দিয়ে গ্যাস অফ করে দিন। উপর থেকে একটু ঘি ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। এরপর ঢাকা বন্ধ করে রেখে দিন ১০ মিনিট মত। এরপর গরম গরম পরিবেশন করুন মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও। এর সঙ্গে থাকা চাই মাংস কষা। ব্যস কালীপুজো জমে উঠবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00