ছুটির দিনে ঘরে বসে বানিয়ে নিন আলু পনিরের নিরামিষ ডালনা

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে শ্রাবণ মাস।এইসময় নিরামিষ খেয়ে থাকেন অনেকে। রইল এমন এক রেসিপি নিরামিষ হলেও এর স্বাদ হার মানাবে আমিষকেও।নিত্য নিরামিষ খেলেও দেহে প্রোটিনের ঘাটতি মেটানো প্রয়োজন। তাই এর জন্য পনিরের প্রতি ভরসা রাখতে পারেন। পনির একটি প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম। তাই নিরামিষ দিনে বানিয়ে ফেলুন পনিরের এই সুস্বাদু পদটি। আলুর সঙ্গে পনির দিয়ে বানিয়ে নিন আলু পনিরের ডালনা। জেনে নিন পদ্ধতি।

উপকরণ : ২০০ গ্রাম পনির(ছোট ছোট টুকরো), ২ টো আলু, তিন চামচ টকদই, একবাটি মটরশুঁটি, গরম মশলা, পাঁচফোড়ন, আদাবাটা, লঙ্কাবাটা, শা-জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, জয়িত্রী ও জায়ফল স্বাদমতো লবন, হলুদ, চিনি আর লঙ্কা গুঁড়ো

প্রণালী : পনির ছোট ছোট টুকরো করে নিতে হবে। ক্রিম পনির নিলে সবচাইতে ভাল। এর মধ্যে এবার স্বাদমতো লবন, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভাল করে মাখিয়ে রাখতে হবে। এবার শুকনো কড়াইতে একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল দিয়ে একটু নেড়ে নিতে হবে। মশলা গুলো শুকনো খোলায় মাঝারি আঁচে ভাজতে হবে। একটু শা-জিরে দিয়ে ভাল করে নেড়ে নিন।

এবার কড়াইতে ঘি দিয়ে পনিরগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিন এক চিমটি পাঁচফোড়ন দিয়ে দিন। এবার দুটো আলু এর মধ্যে দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। একটু চাপা দিয়ে ভাজলে আলু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার এর মধ্যে এক চামচ আদাবাটা, লঙ্কাবাটা দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিতে হবে।

সামান্য পরিমাণে জল দিয়ে এক চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, স্বাদমতো লবন দিয়ে কষিয়ে নিতে হবে। এবার হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো চিনি দিয়ে কষতে থাকুন। এর মধ্যে তিন চামচ টকদই ফেটিয়ে দিয়ে দিতে হবে। ভাল করে এবার লো ফ্লেমে কষিয়ে নিন। তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো জল দিন। একদম শেষে হাফ চামচ ঘি দিন। এবার গ্যাসের ফ্লেম অফ করে ভাল করে ফুটিয়ে নিন। ব্যস রেডি আলু-পনিরের ডালনা। গরম গরম পরিবেশন করুন। ভাত বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে।

রেস্তোরাঁর মত ডাল মাখানি এবার বাড়িতেই,রইল রেসিপি

মুরগি কিংবা সুইটকর্ণ নয় ডাঁটা দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু এই স্যুপ

Rath Yatra 2024: রথের জিলিপি পাবেন ঘরে বসেই! জেনে নিন পদ্ধতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]