Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীতের বিকেলে বানিয়ে নিন ‘মিসো স্যুপ’, শরীর থাকবে চাঙ্গা..

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত্রিবেলায় বাইরে বেরোলেই কুয়াশা আর ভোরবেলায় শিশির জানান দেয় শীতকাল চলে এসেছে। এইসময় একটু গরম গরম কিছু হলে যেন অমৃত..। তবে এইসময় পুষ্টিকর খাওয়ার প্রতি ধ্যান না দিলে শরীরের বারোটা বাজতে পারে। কেননা রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলেই পিছু নেবে সংক্রমণ। সর্দি, কাশি জ্বর এসেই ঘাড়ের উপর নি:শ্বাস ফেলবে। তাই শরীর যাতে চাঙ্গা থাকে এমন স্বাস্থ্যকর খাবারই খেতে হবে। আর এইসময় সুপ্যের চেয়ে আর ভাল পানীয় কোথায় পাবেন ? তাই সন্ধ্যায় শীতের আবহে বানিয়ে নিন ‘মিসো স্যুপ’।

উপকরণ : দাশি স্টক ১ লিটার, শুকনা সি উইড ২০ গ্রাম, টফু ১৫০ গ্রাম(কিউব করে কাটা), লাল মিসো পেস্ট সিকি কাপ বা ৭৫ গ্রাম, পেঁয়াজপাতা, ধনেপাতা, ৩টি চিকেন করে স্লাইস করে কাটা, লেবুর রস ও বিট লবন

প্রণালী : একটি সসপ্যানে দাশি স্টক দিয়ে গ্যাসে মাঝারি আঁচে বসান। ফুটে উঠলে নামিয়ে নিন। আঁচ কমিয়ে দিন। এবার ওর মধ্যে সি উইড দিয়ে দিন। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নরম হয়ে গেলে টফু দিয়ে আরও ১ মিনিট রাখুন।

আরও পড়ুন : ছুটির দিনে নৈশভোজ করুন চিকেনের সুস্বাদু এই পদ দিয়ে

এবার মিসো পেস্টটি একটি বাটিতে নিন। তাতে অল্প একটু দাশি মেলান। পেস্টটি না মিলিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। মিসোর মিশ্রণটি সসপ্যানে ঢেলে আলতো হাতে নাড়ুন। বলক তুলুন। গ্যাস থেকে সসপ্যানটি নামিয়ে ফেলুন। উপর থেকে পেঁয়াজপাতা, ধনেপাতা ও লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন : শীতের সদ্য ওঠা নতুন চালে মুর্শিদাবাদের বিখ্যাত এই পিঠে খেয়েছেন নাকি ?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00