Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষপাতে মিষ্টিমুখ,কেকের বদলে বানিয়ে নিন সন্দেশ পাতুরি..৫ মিনিটেই রেডি

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। এরপরেই বিশ্ব জুড়ে পালিত হবে ‘বড়দিন’। শহরের রাস্তা জুড়ে সেজে উঠেছে আলোর রোশনাই।জোরকদমে চলছে প্রস্তুতি। ধুম পড়ে গিয়েছে কেক বানানোর। স্পেশ্যাল দিন বলে কথা। এখন থেকই চলছে প্রি সেলিব্রেশন। চারিদিকে কেক ও চেরির গন্ধে ভরে উঠেছে। বাড়িতে আড্ডার আসর বসেছে ? সকলকে চমকে দিতে চান ? কেক তো সকলেই বানাচ্ছে, আপনি বরং কিছু অন্যরকম করুন। বাঙালির শেষ পাতে মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। তাই শেষ পাতে হোক দুধে ডোবানো বেকড পাতুরি সন্দেশ। জানুন সহ প্রণালী।

উপকরণ : ২০০ গ্রাম গরুর দুধের ছানা, ২৫০ গ্রাম সরেস পাকের সন্দেশ, ১৫০ গ্রাম খোয়াক্ষীর, ৫০ গ্রাম আইসিং সুগার(চিনি গুঁড়ো), কুচিয়ে নেওয়া পেস্তা, মালাই, কলাপাতা, দুধ , কাজু আর কিশমিশ

প্রণালী : প্রথমে সব উপকরণ একসঙ্গে নিয়ে ভালো করে মেখে নিয়ে শক্ত মন্ড তৈরি করুন। তারপর সেই ডো থেকে ছোট ছোট পিস কেটে কলাপাতার টুকরোর ওপর রাখুন। আর প্রতি টুকরোর উপর দিন এক চামচ মালাই। মালাই বাড়িতে তৈরির পদ্ধতি কিন্তু বেশ ধৈর্যের। কীভাবে করবেন? জেনে নিন। ৪ সের দুধ ফুটিয়ে ২ সের করতে পারলেই মালাই রেডি।

আরও পড়ুন : বাড়িতে আড্ডার আসর ? পরিবেশন করুন দুধে ভেজানো শাহি টুকরা

এবার পাতুরি তৈরির পালা। এবার কলাপাতা মুড়ে ডাবল বয়লারে বেক করে নিলেই তৈরি বেকড পাতুরি সন্দেশ। ৫ মিনিটেই রেডি মজাদার এই মিষ্টান্ন। মুখে দিলেই গলে যাবে।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00