নিজস্ব প্রতিনিধি : বাইরে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে এইসময় খিচুড়ির কথা মনে পড়ছে ? তবে না হয় ঘরে থাকা আনাজ দিয়েই বানিয়ে নিন সুস্বাদু খিচুড়ি। তবে খিচুড়িতে আরও স্বাদ আনতে ৫ খাবার দিয়েই গরম গরম খিচুড়ি পরিবেশন করুন। খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগবে এই ৫ খাবার। জেনে নিন কী কী।
বেগুন ভাজা : খিচুড়ি হবে আর বেগুন ভাজা হবে না তাও কখনো হয়! তাই দেরী না করে গোল গোল করে বেগুন কেটে ফেলুন। এবার বেসনে ডুবিয়ে ভেজে তুলুন। ব্যস রেডি গরম গরম বেগুনি। তবে যারা শুধু ভাজা খেতে ভালবাসেন তাঁরা শুধু বেগুন ভাজা দিয়েও পরিবেশন করতে পারেন।
ডিমের অমলেট : খিচুড়ির সঙ্গে ডিমের অমলেট চেটেপুটে পাত একেবারে পরিস্কার। পেঁয়াজ, লঙ্কা কুচি, লেবু, লবন দিয়ে ডিম ভেজে তুলুন। ডিম ভাজা থাকলে গরম গরম খিচুড়ির স্বাদই হবে অন্যরকম।
ইলিশ মাছ ভাজা : মাছে লবন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভাজা এই ইলিশ মাছ খিচুড়ির স্বাদ আরও বাড়িয়ে দেবে। মুচমুচে ইলিশ দিয়ে খিচুড়ি মুখে দিলেই মিলিয়ে যাবে।
আলুর দম : খিচুড়ির জন্য একদম পারফেক্ট হল আলুর দম। খিচুড়ি, সঙ্গে আলুর দম হলে হয়ে উঠবে ভোজ জমজমাট। কড়াইশুঁটি দিয়ে ঝাল ঝাল আলুর দম হলে আর কি চাই পাতে! খুব সহজেই আলু দিয়ে বানিয়ে নিন আলুর দম।
ঘি : খিচুড়ির উপরে ঘি ছড়িয়ে দিলে গন্ধেই মন ভরে যায়। গরম গরম খিচুড়ি ঘি দিয়েও পরিবেশন করতে পারেন। এতে স্বাদ আরও বেড়ে যায়। বৃষ্টি ভেজা নিরামিষ দুপুরে গরম গরম খিচুড়ি সঙ্গে ঘি দারুণ এক স্বাদ।