Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিংড়ি মাছ দিয়েছে খিচুড়ি বানিয়েছেন কোনদিন?

হ্যাঁ, আজ আমরাও এমন একটি রেসিপির প্রণালী জানাবো, যা বানাতে খুবই সহজ। আবার দারুণ লোভনীয়। বানিয়ে ফেলুন চিংড়ি মাছের ভুনা খিচুড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: খিচুড়ি খেতে কে না ভালবাসেন। বিশেষ করে ভোগের খিচুড়ি হয় লোভনীয়। কিন্তু চাইলেই একটু অন্যরকমের খিচুড়ি বানাতেই পারেন। শুনবেন হয়তো অনেকেই মাছ দিয়ে বা মাংস দিয়ে খিচুড়ি বানিয়ে থাকেন। হ্যাঁ, আজ আমরাও এমন একটি রেসিপির প্রণালী জানাবো, যা বানাতে খুবই সহজ। আবার দারুণ লোভনীয়। বানিয়ে ফেলুন চিংড়ি মাছের ভুনা খিচুড়ি।

উপকরণ

বাগদা চিংড়ি (৫০০ গ্রাম-মাঝারি) গোবিন্দভোগ চাল (১ কাপ)
মুগ ডাল (১ কাপ)
পেঁয়াজ বাটা (আধ কাপ)
আদা বাটা (২ টেবল চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
জিরে গুঁড়ো (৩ চা চামচ)
ধনে গুঁড়ো (৩ চা চামচ)
টমেটো বাটা (১/৪ কাপ)
চেরা কাঁচা লঙ্কা (৪টি)
নুন, চিনি, হলুদ গুঁড়ো (১ চা চামচ)
গোটা গরম মশলা (ফোড়নের মত)
তেজপাতা (২ টি)
শাহি গরম মশলা গুঁড়ো (দেড় চা চামচ)
সাদা তেল, ঘি (২ চা চামচ)
লঙ্কা গুঁড়ো (১/৪ চা চামচ)
কাজুবাদাম ও কিশমিশ (আধ কাপ)

প্রণালী

প্রথমে চাল ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিন। ডাল শুকনো কড়াইয়ে ভেজে ধুয়ে নিন। ডালে নুন ও হলুদ দিয়ে সেদ্ধ হতে দিন। ফুটে উঠলে ধনে ও জিরে গুঁড়ো যোগ করুন। তেল গরম করে চাল ভেজে নিয়ে ডালে দিয়ে দিন। ৩ কাপ জল গরম করে ডাল ও চালে যোগ করে আঁচ কমিয়ে ঢাকা দিন। অন্য পাত্রে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন। সব বাটা মশলা ও টমেটো বাটা দিয়ে কষান। শাহি গরম মশলা বাদে বাকি গুঁড়ো মশলা, স্বাদমত নুন-চিনি যোগ করুন। কাজুবাদাম ও কিশমিশ দিয়ে দিন তেল ছাড়লে ধুয়ে পরিষ্কার করা চিংড়ি মাছ মশলা দিয়ে আধ কাপ মত মিনিট দুয়েক ঢাকা দিন। ডাল ও চাল সেদ্ধ হয়ে এলে মশলা সমেত মাছ দিয়ে দিন। মৃদু আঁচে আরও কিছুক্ষণ রান্না হতে দিন, ঢাকা দিয়ে। সব উপকরণ সেদ্ধ হলে জল প্রায় শুকিয়ে এলে শাহি গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিন। খিচুড়ি বেশ মাখা মাখা হলে ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00