Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মিয়া খলিফা চাঁপ’ নাম শুনেছেন কোনোদিন, কোন রেস্তোরাঁতে পাওয়া যায় এই খাবার জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ডেবিউ প্রথম ওয়েবসিরিজ, সুজয় ঘোষের ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর শ্যুটিং করতে দার্জিলিঙে এসেছিলেন করিনা কাপুর খান। আর এখানে এসেই তিনি পৃথিবীর সবচেয়ে ভাল তিরামিসু খেয়ে গিয়েছেন ‘নিনাজ কিচেন’ নামক দোকানটি থেকে। আর এই দোকানের তিরামিসু খেয়েই তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ করিনা। এরপরেই সেই দোকানের নাম বদলে ‘করিনা’জ তিরামিসু’ রেখে দেন ওই দোকান মালিক। কারণ, করিনা এসে তাঁদের দোকানের বানানো খাবারের প্রশংসার পর থেকেই তাঁদের বিক্রি দ্বিগুণ হয়ে যায়।

আসলে অভিনেতা-অভিনেত্রীদের নামে খাবারের নামকরণ এই প্রথম নয়। এর আগেও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামের দোসাও নেটমাধ্যমে বেশ হৈচৈ ফেলে দিয়েছিল। কারণ টেক্সাসে এক রেস্তরাঁতে দীপিকার নামে দোসা বিক্রি করে ওই দোকানদার বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই কথা অভিনেত্রীর স্বামী রণবীরই নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন একবার।

এছাড়া মুম্বইয়ের ‘নুর মহম্মদি হোটেল’ নামক একটি রেস্তোরাঁয়, এক চিকেন রেসিপির নাম অভিনেতা সঞ্জয় দত্তের নামে। কারণ একবার সঞ্জয় দত্ত নাকি নিজেই ওই হোটেলের মালিককে চিকেনের এই বিশেষ রেসিপিটির কথা জানিয়েছিলেন। আর সঞ্জয় দত্তের নামকরণে এই চিকেন রেসিপিটির নামকরণ করা হলে ‘সঞ্জু বাবার চিকেন’ এর জনপ্রিয়তা দ্বিগুণ হয়ে যায়।

শুনলে অবাক হবেন, দিল্লির ডিফেন্স কলোনির ‘ভিরজি মালাই চাপওয়ালে’ নামক এক রেঁস্তোরাতে সানি লিওনি ও মিয়া খালিফার নামে চাঁপ বিক্রি করা হয়। কিন্তু শুনলে আরও অবাক হবেন যে, এই রেস্তোরাঁর সব পদই নিরামিষ!

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00