Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজয়াতে মিষ্টি দিয়ে বাড়িতেই বানান সহজ এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির দুর্গাপূজা(DurgaPuja) প্রায় শেষ পর্যায়ে। রাত পোহালেই বিজয়া(Bijaya) দশমী(Doshomi)। এক বছরের জন্য মা ফিরে যাবে শশুর বাড়ি কৈলাসে। উমাকে মিষ্টিমুখে বিদায় দিতে তাই প্রস্তুত হচ্ছে বাঙালি। দোকানে দোকানে চলছে হরেক রকম মিষ্টি তৈরির প্রস্তুতি। পাশাপাশি অনেক বাড়িতেই হাতে তৈরি মিষ্টি দিয়ে বিজয়ায় মিষ্টিমুখের রীতি প্রচলিত আছে। আপনিও যদি চান তবে সহজেই বাড়িতে মিষ্টি দিয়ে বানিয়ে নিতে পারেন অন্যরকম এই নিকুতির পায়েস।

উপকরণ:
১. দুধ
২. মিল্ক মেড
৩. মিল্ক পাউডার
৪. চিনি
৫. কাজু
৬. পেস্তা গুঁড়ো
৭. কিশমিশ
৮. নিকুতি
৯. ছোট রসগোল্লা।

প্রণালী:

প্রথমে দুধ জ্বাল দিতে হবে। কিছুক্ষণ পর ফুটন্ত দুধে মিল্ক মেড আর মিল্ক পাউডার দিয়ে মিশিয়ে দিন। এবার দুধ জ্বাল দিয়ে ঘন করুন। দুধ ঘন হলে তাতে চিনি, কাজু, কিশমিশ, নিকুতি আর ছোট রসগোল্লা দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। দুধ ঘন হয়ে আসলে পাত্র নামিয়ে ওপর থেকে পেস্তা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে নিকুতির পায়েস।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00