Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর বিকেলের মেনুতে টুইস্ট! পনির থেকে শুরু করে মটন কাবাব! রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো আসতে আর ক’দিন। ঠাকুর দেখতে বেরিয়ে শুধু খিদে পেয়ে যায়। বাইরের খাবার না খেয়ে ঘরেই বানিয়ে নিন ‘পনির আচারি টিক্কা’ সহ আরও অন্যান্য স্ন্যাকস। বেশি সময় লাগে না। হাতের কাছে উপকরণ থাকলেই হল। ব্যস আর কি চাই! মাত্র কয়েক মিনিটেই খুব সহজেই বানানো যায় এই রেসিপি গুলো। জেনে নিন বানাবেন কীভাবে।  

পনির আচারি টিক্কা :

উপকরণ : পনির ৪০০ গ্রাম, আদা বাটা, সরষে বাটা, মেথি গুঁড়ো , মৌরি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ,কালো জিরে গুঁড়ো, লেবুর রস, আম তেল ও লবন

প্রণালী : পনির চৌকো টুকরো করে কেটে (বড় আকারে) টুথপিকের সাহায্যে গায়ে ছোট ছোট ফুটো করে নিতে হবে যাতে মশলা ভেতর অবধি যায় ৷ এরপর পনিরের গায়ে লেবুর রস, আদা বাটা, লঙ্কা গুঁড়ো লবন মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে ৷ এরপর বাকি মশলাগুলির মিশ্রণ মাখিয়ে আরও ১ ঘণ্টা রাখতে হবে ৷ এরপর তাওয়ায় বা তন্দুরে সেঁকে নিলেই তৈরি আচারি টিক্কা ৷

আরাবিয়ান মটন কাবাব :

উপকরণ : বোন লেস মটনকিমা ৫০০ গ্রাম, মিহি করে কাটা পেঁয়াজ , শুকনো লঙ্কা গুঁড়ো , আদা বাটা , রসুন বাটা , ধনেপাতা মিহি কুচি , পার্সলে মিহি কুচি , গরম মশলা গুঁড়ো, পরিমাণমতো লবন ও তেল চাটমশলা

প্রণালী :  প্রথমে তেল ছাড়া সমস্ত উপকরণগুলি একসঙ্গে মেখে নিন। ৩০ মিনিট রেখে দিন। এরপর কাবাবের আকারে গড়ে নিন। এবার তেল দিয়ে চাটুতে মাঝারি আঁচে সেকে নিন। বেশ লাল লাল করে সেঁকতে হবে। এবার স্যালাড অথবা সস দিয়ে পরিবেশন করুন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00