Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টির জন্যে রথের মেলায় যেতে পারলেন না, বাড়িতেই আনুন সেই আমেজ!

নিজের হাতে তৈরি মুচমুচে বেগুনির সঙ্গেই বেসন গোলায় ডুবিয়ে ভেজে নেওয়া যায় লঙ্কা, টোম্যাটো, পেয়াঁজও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ উল্টো রথ। আর রথ মানেই মেলা। আর মেলা মানেই নানান ধরনের খাবার। আর মেলাতে গেলে কি কি খাবার খাবেন, তালিকা বানিয়েছেন কি? মেঘলা দিনে রথ উপলক্ষে কয়েক রকম ভাজা তো খুব কমন। রথের দিন মুচমুচে পাঁপড়ভাজা ছাড়া জমে না। কিন্তু এবার বৃষ্টির জন্যে মেলায় যাওয়া হলনা, পাঁপড়ভাজাও খাওয়া হল না। তাহলে কি করবেন, বাড়িতেই আনুন রথের মেলার আমেজ। পাপরের স্বাদ মেটাতে পারে বেগুনি।

বাড়িতেই ভেজে নেওয়া যাক কয়েকটি পাঁপড়। বাড়িতেই পাতলা পাতলা করে কেটে ফেলুন বেগুন। বেসন গুলে, তাতে চুবিয়ে ভেজে নিন। নিজের হাতে তৈরি মুচমুচে বেগুনির সঙ্গেই বেসন গোলায় ডুবিয়ে ভেজে নেওয়া যায় লঙ্কা, টোম্যাটো, পেয়াঁজও। বিশেষ খাটনি নেই এতে। অথচ মেঘলা দিনে ঘরে বসেই আনা যায় উৎসবের আমেজ। আর মিষ্টিমুখ কি হবে না? পাঁপড়ভাজা আর বেগুনির পরে ভাজা মিষ্টিই চা‌ই। রথের দিনে জিলিপি আর খাজাই থাকুক শেষপাতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00