Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ির রান্নাঘরেই আনুন বিদেশী ছোঁয়া……..

তাই চিন্তা নেই, এবার বাড়িতেই বানিয়ে নিন থাই চিকেন কারি। জেনে নিন রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশী খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন। ইচ্ছে করছে কি, একটু বিদেশী ফুড খেতে? তবে এই স্বাদ পাওয়ার জন্যে রেস্তোরাঁ যাওয়াও সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ। তাই চিন্তা নেই, এবার বাড়িতেই বানিয়ে নিন থাই চিকেন কারি। জেনে নিন রেসিপি।

উপকরণ

সাদা তেল (২ টেবল চামচ)
গ্রিন কারি পেস্ট (আধ কাপ)
কাফির লাইম (৪ টে)
বোনলেস চিকেন (৮ টুকরো)
চিনি (১/৪ কাপ)
নারকেলের দুধ (১ কাপ)
চিকেন স্টক (১ কাপ)
পি অবারজিন (১/৪ কাপ, মানে একেবারে ছোট ছোট বেগুন, অনেকটা কড়াইশুঁটির মতো)
ছোট কচি বেগুন (১/৪ কাপ)
ফিশ সস (২ চামচ)
সুইট বেসিল পাতা (আধ কাপ)
নুন (স্বাদমতো)।

প্রণালী

তেল গরম করে গ্রিন কারি পেস্ট সতেঁ করুন। যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপর বেসিল বাদে চিকেন-সহ বাকি সব উপকরণ তেলে দিয়ে দিন। নুন-চিনি দিন। গ্রেভি গাঢ় হয়ে এলে বেসিল ছড়িয়ে নামিয়ে নিন থাই চিকেন কারি।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00