Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই গরমে বাটা মাছের ঝোল বড়ি বেগুন দিয়ে জমে যাবে মধাহ্নভোজ

Share:

নিজস্ব প্রতিনিধি  : তীব্র গরমে নাজেহাল অবস্থা।যা কিছু খাচ্ছেন তাই হজম হচ্ছে না। খাবারে অরুচি! তবে আর চিন্তা নেই। বাজার থেকে ছোট বাটা মাছ কিনে আনুন, এর সঙ্গে তেঁতুল জল, বড়ি, বেগুন, টমেটো দিয়ে বানিয়ে ফেলুন পাতলা বাটা মাছের ঝোল।এটি অল্প তেলে ঝালে করা হয়, তাই হজমও খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব সহজেই বানানো যায় বাটা মাছের পাতলা ঝোল। কিভাবে বানাবেন জেনে নিন

উপকরণ : ৮ টা বাটা মাছ, তেঁতুল জল, ২ টো কালো বেগুন, ২ টমেটো, আলু ১ টি, বড়ি ৫০ গ্রাম, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা ২ টো, হলুদ গুঁড়ো, লবন, সাদা তেল, চিনি

প্রণালী : প্রথমে টুকরো টুকরো করে আলু,বেগুন, টমেটো কেটে নিতে হবে। অন্যদিকে একটা পাত্রে তেল গরম করে তাতে হলুদ ও লবণ মাখানো বাটা মাছ ভেজে তুলে রেখে দিতে হবে। একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখে দিতে হবে।এবার বড়ি ভেজে তুলে একটা বাটিতে জলে ভিজিয়ে রেখে দিতে হবে।

তেলের মধ্যে আলু, বেগুন লবণ দিয়ে ভেজে তাতে মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তাতে টমেটোর টুকরো গুলো দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মত জল দিয়ে তাতে মাছ গুলো দিয়ে,বড়ি দিয়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে ভাল করে। এর মধ্যেই তেঁতুল জল মিশিয়ে এক মিনিট মত নাড়াচাড়া করলেই  তৈরী বাটা মাছের আলু বেগুন বড়ি দিয়ে পাতলা ঝোল।এবার একটা পাত্রে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। তাতে গন্ধরাজ লেবুর রস দিয়ে খেতে পারেন। নিমেষে থালা হবে সাফ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00