Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে পুলিশে হিন্দুদের নিয়োগ নিষিদ্ধ করল মোল্লা ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ পুলিশকে হিন্দুশূন্য করতে এক ধাপ এগোল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। কনস্টেবল থেকে শুরু করে বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশের উচ্চ পদে কোনও হিন্দুকে নিয়োগ করা যাবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রক ও সরকারি কর্ম কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশের পরেই কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন জানানো প্রায় দেড় হাজার হিন্দু প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াত ইসলামির কট্টর সমর্থক হিসাবে পরিচিত জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য, ‘বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এই দেশে ৯০ শতাংশ মুসলিম। ফলে পুলিশ হোক কিংবা সরকারি চাকরি, মুসলিমরাই অগ্রাধিকার পাবেন।’

সূত্রের খবর, শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ পুলিশকে হিন্দুশূন্য করার এজেন্ডা নিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ইতিমধ্যেই সহকারী পুলিশ সুপার, পুলিশ সুপার, ডিআইজি পদমর্যাদায় থাকা শতাধিক হিন্দু পুলিশ অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, নাহলে অবসরে পাঠানো হয়েছে। শেখ হাসিনা জমানায় যাদের কনস্টেবল, সহকারী সাব ইন্সপেক্টর কিংবা ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয়েছিল তাদের নিয়োগ বাতিল করে সেই জায়গায় মুসলিম মৌলবাদী ও জঙ্গিদের বিশেষ করে জামায়াত ইসলামীর রোকনদের (সদস্য) ঢোকানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৭৯ হাজার পুলিশ কর্মীর নিয়োগ বাতিল করা হচ্ছে। শূন্যপদে গত অক্টোবর থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী জানুয়ারিতে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে।

কিন্তু কনস্টেবল কিংবা অ্যাসিস্ট্যান্টপ সাব ইন্সপেক্টর পদে যাতে কোনও হিন্দুকে নিয়োগ করা না হয় তার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলমকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের শীর্ষ মহল থেকে সেই নির্দেশ পেয়েই বিভিন্ন জেলার পুলিশ সুপারদের আইজি নির্দেশ দিয়েছেন, ‘যোগ্য হলেও কনস্টেবল পদে কোনও হিন্দু চাকরি প্রার্থীর আবেদন যেন গ্রাহ্য না হয়।’ স্বরাষ্ট্র মন্ত্রককে যেমন নিচুতলায় পুলিশে নিয়োগের ক্ষেত্রে হিন্দুদের ঢোকা আটকাতে বলা হয়েছে, তেমনই সরকারি কর্ম কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষায় যেন কোনও হিন্দু যুবক-যুবতী উত্তীর্ণ হতে না পারেন। উল্লেখ্য, বিসিএস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে সরাসরি সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ পাওয়া যায়। ইতিমধ্যেই ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুই বছরের প্রশিক্ষণ শেষ করা ৬২ জন সহকারী পুলিশ সুপারের নিয়োগ আটকে দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে সারদা পুলিশ আকাদেমিতে যে কুচকাওয়াজ হওয়ার কথা ছিল, তাও বাতিল করা হয়েছে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00