Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোটা আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি, পীরগঞ্জ: কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সেনানি হিসাবে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ২২ বছরের তরতাজা যুবকের বুকের রক্তে ভেসে গিয়েছিল রাজপথ। কোটা আন্দোলনের প্রথম শহিদ ছিলেন আবু সাঈদ। তাঁকে ঘিরেই স্বপ্ন দেখেছিল হতদরিদ্র পরিবার। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। অথৈ জলে পড়েছিল সাঈদের পরিবার। শুক্রবার মানবিকতা দেখিয়ে কোটা আন্দোলনের প্রথম শহিদের পরিবারের পাশে দাঁড়াল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিবারের হাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে তুলে দেওয়া হয়েছে সাড়ে সাত লক্ষ টাকার চেক। ভবিষ্যতেও সাঈদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। রাজধানী ঢাকার সীমানা ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ২২ বছরের তরতাজা তরুণের মৃত্যুতে ফুঁসে উঠেছিল গোটা দেশের ছাত্র সমাজ। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দেশ। কার্ফু জারি করে ও সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে শেখ হাসিনা সরকার।

সোশ্যাল মিডিয়ায় জাতীয় পতাকা হাতে আবু সাঈদের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তরুণ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর পরেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ আশ্বাস দিয়েছিলেন, আবু সাঈদের অসহায় পরিবারের পাশে দাঁড়াবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলনের প্রথম শহিদের বাড়িতে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল।

বুলেটের মুখে বুক পেতে দিয়েছিলেন, তবুও ছেলের ভাস্কর্য চান না আবুর বাবা

হাসপাতাল থেকে কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নিয়ে গেলেন গোয়েন্দারা

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কোটা আন্দোলনকারীদের

ঢাকায় চার আন্দোলনকারীকে গুলি করে মারল পুলিশ

সংরক্ষণ আন্দোলনে নিহত ছেলে, চোখের জলে শেষ বিদায় মায়ের

সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ, বন্ধ স্কুল-কলেজ, স্থগিত পরীক্ষা

সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, সংঘর্ষ-গুলিতে নিহত ৬

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00