Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সীতাকুণ্ড ট্র্যাজেডি: বাবাকে শনাক্ত করতে DNA নমুনা দিল তিন ও সাত মাসের দুই শিশু

শনিবার মাঝরাতে সীতাকুণ্ডে বেসরকারি কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ৪১ জন প্রাণ হারিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: মৃত্যু কতটা ভয়ঙ্কর, জানে না ওরা। কঠিন বাস্তব কতটা নির্মম, তাও জানে না ওরা। জানবেই বা কী করে? কেননা, একজনের বয়স মাত্র তিন মাস আর একজনের সাত মাস। অথচ সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে চিরদিনের জন্য হারিয়ে ফেলা বাবাকে শনাক্ত করতে ওরা দুজনেই হাজির হয়েছিল মায়ের কোলে চেপে। তার পরে নিজেদের নমুনাও দিল। দুই নিস্পাপ শিশুকে দেখে থমকে গিয়েছিলেন নমুনা সংগ্রহকারী সিআইডি’র দুঁদে গোয়েন্দারা (CID OFFICER)।

শনিবার মাঝরাতে সীতাকুণ্ডে (Sitakunda) বেসরকারি কন্টেনার ডিপোতে (Commercial Container Depo) ভয়াবহ বিস্ফোরণে ৪১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের অনেকেই আগুনে এতটা ঝলসে আর পুড়ে গিয়েছেন যে তাঁদের সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজের (Chattogram Medical College) মর্গে লাশের স্তুপ জমেছে। তাই নিহতদের পরিবারের কাছে প্রিয়জনের নিথর দেহ ফেরাতে ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছিলেন সিআইডির আধিকারিকরা। সোমবার মায়ের কোলে চেপে এসে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া বাবাকে শনাক্ত করতে ডিএনএ’র নমুনা দিল সাত মাসের ফাইযা রহমান (Faiza Rahaman)।

ছোট ফাইযার বাবা আবদুস সোবহান (Abdus Sobhan) কন্টেনার ডিপোতে আইসিটি (ICT) দফতরে কর্মরত ছিলেন। শনিবার রাতে ডিপোতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। ঘটনাস্থল থেকে স্ত্রী ইস্পাহান সুলতানা (Ispahan Sultana) ভিডিও কল দিয়ে আগুনের ভয়াবহতা দেখাচ্ছিলেন তিনি। আচমকাই ভিডিও কলের মধ্যে বিকট শব্দ শুনতে পেয়েছিলেন ইস্পাহান। তার পরে আর কোনও খোঁজ নেই।

স্বামীকে শনাক্ত করতে তিন মাসের ছোট সন্তানকে নিয়ে ডিএনএ নমুনা দিয়েছেন রেশমা বেগম (Reshma Begum)। আট বছর আগে ভ্যান চালক শাহজাহানের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। ঘরে দুই ছেলে। একজনের বয়স ছয় বছর আর একজনের তিন মাস। ঘটনার দিন রাতে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়েছিল শাজাহান। তার পরে আর কোনও খবর নেই। লাশের স্তুপ থেকে স্বামীর নিথর দেহ পেতে আপাতত দুরুদুরু বুকে অপেক্ষা করছেন রেশমা। 

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00