Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্মী ধর্মঘটের জেরে বাংলাদেশে বন্ধ রেল চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ। সোমবার(২৭ জানুয়ারি)মধ্যরাতের পর থেকেই ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে ঢাকার কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় বহু যাত্রীকে বসে থাকতে দেখা গিয়েছে।

তাদের অভিযোগ অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা গেছে যাত্রীদের। তাই বহু যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথ বেছে নিচ্ছেন।অনেকে আক্ষেপ করে মাথা চাপরাচ্ছেন।তাদের দাবি, স্টেশনে আসা কেউই জানতেন না যে ট্রেন চলাচল বন্ধ।কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে।তীব্র শীতের মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীরা বেশ মুশকিলে পড়েছেন।

উল্লেখ্য,বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বাংলাদেশের রেলওয়ে রানিং স্টাফরা। গত বুধবার দেশটির চট্টগ্রামে পুরনো রেলস্টেশনে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। অন্যথায় ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা করে তারা। আর তাতেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00