Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঈদে জঙ্গি হামলার সম্ভাবনা আশঙ্কা, জাতীয় ঈদগাহে চারস্তরীয় নিরাপত্তা

পাশাপাশি নমাজ আদায়ে জড়ো হওয়া মুসল্লিদের ছাতা বাদে সঙ্গে অন্য কোনও বস্তু না নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন ঈদ-উল-আযহায় (Eid Al Adha) জঙ্গি (Terrorist Attack) হামলার আশঙ্কা থেকে রাজধানী ঢাকার (Dhaka)   জাতীয় ঈদগাহ ময়দানে চার স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করছে ঢাকা মহানগর পুলিশ। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) নজরদারির আওতায় হানার পাশাপাশি বম্ব ডিসপোজাল ইউনিটও (Bomb Disposal Unit)  মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি নমাজ আদায়ে জড়ো হওয়া মুসল্লিদের ছাতা বাদে সঙ্গে অন্য কোনও বস্তু না নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী রবিবার দেশজুড়ে পালিত হতে যাচ্ছে মুসলিমদের ত্যাগের উ‍ৎসব ঈদল-উল-আযহা। শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে সর্বত্র। ঢাকা ছেড়ে ইতিমধ্যেই গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন সাধারন মানুষ। আজ শুক্রবার পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতি খতিয়ে দেখেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (Dhaka Metropolitan Police Commissioner) শফিকুল ইসলাম (SHAFIQUL Islam)।

প্রস্তুতি খতিয়ে দেখার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ঈদের নমাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।  জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।’ জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জঙ্গি হামলার আশঙ্কার কথা আমরা উড়িয়ে দিতে পারি না। সম্প্রতি সিটিটিসিসহ একাধিক টিম ঢাকা ও সংলগ্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটও কয়েকজন জঙ্গি সদস্যকে ধরেছে। মূলত যেখানে ঈদের বড় জামাত হয় সেই সব এলাকাকে টার্গেট করে জঙ্গিরা। এছাড়া শিয়া সম্প্রদায়ের ঈদ জামাতগুলোতেও হামলার আশঙ্কা অমূলক নয়। তাই ওই সব স্থানের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে।’  

 

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

0:00