Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাষা দিবসের প্রাক্কালে বাংলাদেশে বাতিল পত্রিকার লাইসেন্স

সোমবার প্রকাশিত হয়নি পত্রিকার কোনও সংস্করণ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গণতন্ত্রের কণ্ঠরোধ এবার বাংলাদেশে।

ভাষা দিবসের প্রাক্কালে আওয়ামি লীগের মুখপত্র দৈনিক দিনকাল পত্রিকার লাইসেন্স বাতিল হয়ে গেল। সোমবার পত্রিকার কোনও সংস্করণ প্রকাশিত হয়নি। সরকারের এই স্বৈরাচারী সিদ্ধান্তের প্রতিবাদে সরব সেখানকার সুশীল সমাজ। আন্দোলনে নেমেছেন পত্রিকার কয়েকশো কর্মী।

দৈনিক দিনকাল পত্রিকার সংস্করণ প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ঢাকা প্রশাসন। পত্রিকার তরফ থেকে প্রেস কাউন্সিলে আবেদন করা হলে  প্রেস কাউন্সিল তাদের প্রকাশনার অনুমতি দেয়। এ  দফায় লাইসেন্স বাতিলের কারণ হিসেবে উঠে এসেছে, পত্রিকা বাংলাদেশে প্রকাশনা আইন লঙ্ঘন করেছে।  বলা হয়েছে, প্রকাশক তথা বিএনপির কার্যনির্বাহী কর্মকর্তা তারিক রহমান (খালেদা  জিয়া – জিয়াউর রহমানের পুত্র) একটি ফৌজদারি মামলায় অভিযুক্ত। বর্তমানে বিদেশে। তিনি দায়িত্ব হস্তান্তর করেননি।

সরকারের এই দাবি খারিজ করে পত্রিকার ম্যানেজিং এডিটর সামসুর রহমান বলেন, তারিক রহমান কোনওভাবেই পত্রিকার সঙ্গে যুক্ত নন। তিনি পত্রিকার প্রকাশক পদে ইস্তফা দিয়েছেন। তাঁকে দায়িত্ব দিয়েছেন। সরকারের কাছে সেই নাম পরিবর্তন সংক্রান্ত কাগজপত্র জমাও দেওয়ার জন্য যাওয়া হলেও। সরকার সেইসব কিছু নিতে নারাজ। এই খবর লেখা পর্যন্ত  সরকারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

লাইসেন্স বাতিলে অনেকে মোদি সরকারের সঙ্গে তুলনা করতে শুরু করেছে। তাকে নিয়ে বিবিসি-র তৈরি তথ্যচিত্র দেশবাসী যাতে দেখতে না পারে, তার জন্য করা হয়েছে একাধিক পদক্ষেপ।  সেই চিত্র অন্যভাবে দেখা গেল।  

আরও পড়ুন বেকায়দায় মোদি সরকার, বিবিসির তথ্যচিত্রের সমর্থন আমেরিকার

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00