Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফরাক্কা বাঁধ গুঁড়িয়ে দেওয়ার হুমকি কোটা আন্দোলনের সমন্বয়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: ভারী বৃষ্টি সেই সঙ্গে ভারত থেকে আসা বন্যার জলে বানভাসি কুমিল্লা-ফেনী, চট্টগ্রাম সহ বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই পাকিস্তানি চররা প্রচার শুরু করেছে, শেখ হাসিনাকে দেশ ছাড়া করার বদলা নিতে ভারত ইচ্ছাকৃতভাবে ত্রিপুরার বাঁধ থেকে জল ছেড়েছে। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ওই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। তবে তাতেও ভারত বিরোধী প্রচার বন্ধ হচ্ছে না। উল্টে ফরাক্কা বাঁধ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কোটা আন্দোলনের দুই সমন্বয়ক মেহেদী সজীব ও দেলওয়ার হোসেন।  

বুধবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভারত বিরোধী এক সমাবেশের আয়োজন করা যায়। জামায়েত ইসলামী ও বিএনপি’র ছাত্র সংগঠনের কয়েকশো সদস্য ওই সমাবেশে হাজির ছিলেন। ক্যাম্পাস চত্বরে পড়ুয়ারা শ্লোগান তোলেন, ‘আমার দেশ ডুবল কেন, জবাব দে, জবাব দে’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘তুমি কে আমি কে, আবরার আবরার’, ‘কে মেরেছে কে মেরেছে, স্বৈরাচার স্বৈরাচার’, ভারতের আগ্রাসন, ভেঙে দাও জনগণ’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’ ইত্যাদি শ্লোগান দেন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম (কনক)। তিনি ভারত বিরোধী জিগির তুলে বলেন, ‘বর্ষার সময় ভারত বাঁধ খুলে দিয়ে আমাদের ডুবিয়ে মারে। এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আমরা এ ক্ষেত্রে জাতিসঙ্ঘের হস্তক্ষেপ চাইছি।’ এক ধাপ এগিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা জামায়েতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা মেহেদী সজীব হুমকি দিয়ে বলেন, ‘বাংলাদেশের নদীর জলের অধিকার রক্ষা করতে প্রয়োজনে ‘লংমার্চ টু ফারাক্কা বাঁধ’ কর্মসূচি নেব। শেখ হাসিনার গণভবন যেমন দখলে নেওয়া হয়েছিল, তেমনই ফরাক্কা বাঁধ গুঁড়িয়ে দেওয়া হবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দেলওয়ার হোসেন হুমকি ছোড়েন, ‘ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের দুঃশাসন আর নতজানু মনোভাব আমাদের ভারতের কাছে গোলাম করে রেখেছে। ভারতের আধিপত্যের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে। বাংলাদেশে এখন জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার ভারতীয় তাঁবেদারদের নয়। ভারত যদি এ দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে এ দেশের মানুষ সেটা কখনই মেনে নেবে না। আমাদের রক্ত এখন কারও দালালি করতে বলে না, আমাদের রক্ত এখন যুদ্ধ চায়।’

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00