Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Bangladesh: ষষ্ঠ শ্রেণির পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে খুন উন্মত্ত জনতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে শুরু হয়েছে ‘গণপিটুনি সংস্কৃতি’। আর এবার ওই সংস্কৃতির বলি হলেন এক শিক্ষক। ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে টেনে বাইরে বের করে পিটিয়ে মেরে ফেলেছে উন্মত্ত জনতা। ওই ঘটনার পরেই ফের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

খাগড়াছড়ির ওসি আবদুল বাতেন মৃধা সাংবাদিকদের জানিয়েছেন, পাহাড়ি এক হিন্দু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে কারাগারে যান সোহেল। সম্প্রতি তিনি ছাড়া পেয়ে আবার কর্মস্থলে যোগ দেন।  গত কয়েকদিন ধরেই ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে প্রত্যাহারের দাবি জানান স্থানীয়রা। যদিও প্রশাসনের তরফে তাতে কর্ণপাত করা হয়নি। ফলে পরিস্থিতি তেতে উঠেছিল। এদিন দুপুরে ফেসবুকে ফের গুজব রটে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে আটকে রেখে ফের ধর্ষণ করেছে সোহেল। ওই খবর ছড়িয়ে পড়তেই পাহাড়িরা দলে দলে এসে স্কুলে ঢুকে সোহেলের উপরে চড়াও হন। এলোপাথাড়ি পেটাতে থাকে। স্কুলের বাইরে নিয়ে গিয়ে গণপ্রহার দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন প্রহৃত শিক্ষক।

সোহেল রানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই এলাকায় উত্তেজনা শুরু হয়। পাহাড়ি ছাত্রদের সঙ্গে সমতলের ছাত্রদের সংঘর্ষ বেঁধে যায়। ভাঙচুর করা হয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময়ে গুলির লড়াইও শুরু হয়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের বিশাল বাহিনী। পুরো শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00